শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৬ পিএম, ২০২৩-০৮-০৬
আশরাফুল আলম আইয়ুব ঃ গাজীপুর জেলার কালীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া এলাকায় অরক্ষিত আছে রেল ক্রসিং। আর এ অরক্ষিত রেল ক্রসিংয়ে গত ৫ জুলাই দিবাগত রাত দুইটার দিকে ট্রেনের সঙ্গে মাইক্রোবাস ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন চালক নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একইস্থানে আরো একটি রেল দূর্ঘটনা হয়। সেখানেও ঘটে হতাহতের ঘটনা।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। এ সময় স্থানীয়রা ইউএনও’র কাছে ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে এক জোড়া ব্যারিয়ারের দাবি জানান। পরে ইউএনও তাদের আশ্বস্ত করেন।
জানা গেছে, বছরের পর বছর ধরে তুমলিয়া কাপাসিয়া রোড এলাকার স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি দাবি বাস্তবায়ন করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন ইউএনও। ওই এলাকায় রেল ক্রসিংয়ে দুটি ব্যারিয়ার স্থাপন ছিল স্থানীয়দের সময়ের দাবি। বিগত সময়ের ইউএনও’রাও সাধ্যমত চেষ্টা করেছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি আর আলোর মুখ দেখেনি। স্থানীয়রা ধরেই নিয়েছিল এটি হয়তো আর বাস্তবায়িত হবে না। কিন্তু ইউএনও মো. আজিজুর রহমান মাত্র দুই মাসের মধ্যে দুর্ঘটনাপ্রবণ এই রেল ক্রসিংটিতে নিজ উদ্যোগে দুই পাশে দুটি ব্যারিয়ার স্থাপন করেন। শুধু ব্যারিয়ার স্থাপন করেছেন তা নয়, তিনি মাঝে মধ্যে ওই এলাকায় উপস্থিত থেকে পথচারী ও গাড়ী চালকদের সচেতন করার পাশাপাশি উক্ত ক্রসিংসহ রাস্তাটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আর এভাবে কালীগঞ্জের দীর্ঘদিনের মরণ ফাঁদকে নিজের অর্থায়নে এক জোড়া ব্যারিয়ারের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করলেন ইউএনও মো. আজিজুর রহমান। নিজ উদ্যোগ ও অর্থে এমন সমস্যার সমাধানে খুশি স্থানীয়রা। আর এতে করে ওই স্থানটিতে রেল দূর্ঘটনা কমবে বলে মনে করেন স্থানীয়রা।
এ ব্যাপারে ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস রোডে নির্মাণ কাজ চলমান থাকায় কালীগঞ্জের ভেতরের এই রাস্তাটিতে যানবাহন চলাচলের সংখ্যা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। ফলে দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। কেবল জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে দুটি দূর্ঘটনা ঘটে। আর সেই দূর্ঘটনায় হতাহত হয়। এ অবস্থায় ইউএনও রেলওয়েসহ সংশ্লিষ্ট উঁচ্চ পর্যায়ে বিষয়টি লিখিতভাবে জানানোর পাশাপাশি সরাসরি যোগাযোগ করেছেন।
তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রক্রিয়াগত কারণে কয়েক মাস সময় লাগার কথা জানান। কিন্তু তাতে বসে না থেকে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে গত ২৮ জুলাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের সহযোগিতায় ব্যারিয়ারদুটি স্থাপন করি।
উল্লখ্য, ইউএনও মো. আজিজুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) দেড় বছরের অধীক সময় কাজ করার পর পদোন্নতি নিয়ে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ৩৪তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা। প্রায় ২ মাসের মধ্যেই তিনি বেশ কিছু ব্যতিক্রমী কাজ করে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। এর মধ্যে তাঁর হস্থক্ষেপে অরক্ষিত রেল ক্রসিং এ ব্যারিয়ার প্রাপ্তিটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited