শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৪ পিএম, ২০২৩-০৮-১৫
আবির আব্দুল্লাহ্ : গাজীপুর সদরের ছোট কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ১৫ আগষ্ট(মঙ্গলবার) বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক এর আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। ভার্কের মাধবদী এরিয়ার মিরের বাজার শাখা এই কর্মসূচী পালন করেন। দিনব্যাপী এই কর্মসূচীর মধ্যে ছিল বৃক্ষ রোপণ, পুস্প স্তবক অর্পণ, শোক র্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার ও পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানে ভার্কের মাধবদী এরিয়ার সহকারী পরিচালক মোঃ আজিম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বাড়িয়া ইউপি ৮ নং ওয়ার্ডের সদস্য মো. মাছুম মোল্লাহ্। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোট কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল হায়দার খান, সাবেক মেম্বার মোঃ মনজুর হোসেন খান, বেসরকারি
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, মোঃ সেলিম খান, মোঃ জাহাঙ্গীর খান, ছোট কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনিয়া ইসলাম শিমু, সহকারী শিক্ষিকা নার্গিস মাহমুদ ও সাবেক মেম্বার মোঃ বাচ্চু মোল্লাহ্। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, ভার্কের মিরের বাজার শাখা ব্যবস্থাপক মোঃ মিলন হোসেন এবং সাথে থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করেন ভার্কের সি. প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার মো. সামিউল আলীম ও ভার্ক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা নাফিজা খানম মোহনা। পরে খাবার ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited