শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : | ০৮:৪৩ পিএম, ২০২৩-০৯-২৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ঘয়গড় (থানা বাজার) গ্রামে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের রড, লাঠি সোটা ও ইট পাটকেল এর এলোপাতারি আঘাতে ৫জন হয়েছেন গত ২২ সেপ্টেম্বর। আহতদের মধ্যে কানন মিয়া (৩০), সফর মিয়া (৪৫), হামিদা বেগম (২৫), রেজু আহমদ (১৮), পরিমালা বেগম (৩৫) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। এ ঘটনায় একই এলাকার মকবুল মিয়া (৪৫), নুর আলম (২৫), আনহার মিয়া (৬৫), কাশিম মিয়া (২০), মুজিব মিয়া (৫০), আল আমিন (২৫), ইয়ামিন মিয়া (১৬), মুন্না মিয়া (২১), মশুদ আহমদ (৪৫), মৌরশ মিয়া (৪০), জাহেদ মুন্সি (২৫), রিনা বেগম (৪২), নাদিয়া বেগম (৪৫), টিপু মিয়া (১৫), জাকারিয়া আহমদ (২৪)গংদের বিবাদী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত কানন মিয়া, সফর মিয়াসহ একাধিক লোকজন জানান- প্রতিপক্ষ উচ্চ পদের সরকারী চাকুরীজিবি ও প্রভাবশালী থাকার কারণে তাদেরকে হয়রানী ও নির্যাতন করা হচ্ছে। পূর্ব বিরোধের জের হিসাবে বসত বাড়ীর লেট্রিন তৈরীর কাজে বাধা সৃষ্টি করে ও অতর্কিতভাবে হামলা চালানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited