শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৭ পিএম, ২০২৩-১০-১৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা বেগম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে একাধিক মিথ্যা অভিযোগ সাজিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ভূমি দাতা আব্দুল আহাদ এর বিরুদ্ধে। মিথ্যা ও ষড়যন্ত্র করার প্রতিবাদে সর্বশেষ গত ৯ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দদের সমন্ময়ে বিদ্যালয়ে এক জরুরী সভায় উক্ত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জমি দাতা আব্দুল আহাদ এর বিরুদ্ধে সর্ব সম্মত্তিক্রমে অনাস্থা প্রস্থাব গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ১০নং নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, ম্যানেজিং কমিঠির সাবেক সভাপতি সুলেমান মিয়া, সদস্য মশাহিদ মিয়া, মোঃ ছমরু মিয়া, মন্টু মিয়া (আয়াছ), সুন্দর মিয়া, মুহিত মিয়া, জিলাদ মিয়া, মানিক মিয়া, আজিম মিয়া, জনি বেগম, শিপা বেগম, রুপজান বেগম, রকত মিয়া, সাহেল মিয়া, আছিয়া বেগম, খেলা বেগম, ইয়াছমিন বেগম, মদিনা বেগম, শাহিদা বেগম, মুমিনা বেগমসহ বিভিন্ন লোকজন। সর্বশেষ হয়রানী ও মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি ও প্রতিকার চেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের একাধিক ম্যানেজিং কমিঠির সদস্য, অভিবাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী জানান- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা বেগম একজন সহজ-সরল মহিলা। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে সু-নামের সহিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ সাজানো ও ষড়যন্ত্র। এখানে আর কোন লোকের কোন অভিযোগ নাই। আব্দুল আহাদ বিদ্যালয়ের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সকলেই নারী শিক্ষক। তিনি নারী শিক্ষকের বিরুধীতাকারী। এ ব্যপারে জানতে চাইলে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জমি দাতা আব্দুল আহাদ বলেন- আমাকে মিটিংয়ের দাওয়াত দেওয়া হয়নি। তাই অংশ গ্রহন করিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited