চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় নিখোঁজের তিন দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

হোমনায় নিখোঁজের তিন দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৩ পিএম, ২০২৩-১০-১৬

হোমনায় নিখোঁজের তিন দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা :কুমিল্লার হোমনায় নিখোঁজের তিন দিন পর এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবার কচুরিপানার নিচ থেকে নিখোঁজ মো. সজিব (১৩) নামের ওই মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সে আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল। নিহত সজিব একই উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক (মোহতামি) মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

গত ১২ অক্টোবর বৃহস্পতিবার মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিল সজিব। পরদিন ১৩ অক্টোবর রাতে ওই মাদ্রাসার পরিচালক (মোহতামিম) মো. ইয়াসিন নিহত সজীবের নিখোঁজের বিষয়টি হোমনা থানায় লিখিতভাবে জানিয়েছিলেন।

নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্র সজীবের লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে মাদ্রাসার পরিচালক মো. ইয়াসিন ও আরেক শিক্ষক মো. রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিহতের মা পারুল আক্তার জানান, গত শুক্রবার সন্ধ্যায় তার ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার পরিচালক (মোহতামিম) মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন মোহতামিম ইয়াছিন তাকে সেখানে সজিবের না থাকা এবং পরবর্তী শনিবার থেকে মাদ্রাসায় ছুটি শুরু হওয়া ও সজিবও সকাল ছয়টায় বাড়ি চলে যাওয়ার বিষয়টি জানান। সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ছেলের জন্য অপেক্ষা করেন মা। না পেয়ে মোহতামিম ইয়াছিনের মোবাইলে আবারও ফোন করেন তিনি। কিন্তু কোনো সদুত্তর পাননি। মোহতামিম ইয়াছিন নিজেই বাদী হয়ে সজিব নিখোঁজ হয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থেকে মোহতামিম ইয়াছিনের কাছে ছেলের খোঁজ জানতে চাইলে কখনও সোনারামপুর, কখনও এখানে সেখানে থাকার কথা জানান। মোহতামিমের কথা মতো সব জায়গায় সজিবকে খোঁজা হয়েছিল। 

অবশেষে ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ে বাবা গোলাম মোস্তফা থানা প্রাঙ্গণেই অজ্ঞান হয়ে পড়েন। মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। জানা যায়, নিহত সজিব দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিল। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। মাদ্রাসার মোহতামি মো. ইয়াছিন ও সহকারি শিক্ষক রুবেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা বলেন, মাদ্রাসাছাত্র সজীবের মৃত্যু রহস্য উদঘাটনে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

 

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর