শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০২ পিএম, ২০২৩-১০-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃসিরাজগঞ্জ হার্ডপয়েন্টের উপর দিয়ে বালু পরিবহনের জন্য পাইপ স্থাপন করছে বালুখেকোরা। বালুখেকোরা বলছে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের উপর দিয়ে বালু পরিবহনের কাজ করতেছি। ইতিমধ্যে প্রায় দেড় কিলোমিটার পাইপ স্থাপন করা শেষ হয়েছে। এখন শুধু হার্ডপয়েন্টের ৫০ মিটার পাইপ স্থাপন করা হলে পাইন স্থাপনের কাজ শেষ হবে। হার্ড পয়েন্টের উপর দিয়ে পাইপ স্থাপনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, হার্ডপয়েন্টের উপর দিয়ে পাইপ স্থাপন করা সম্পূর্ণ নিষেধ। হার্ডপয়েন্টের উপর দিয়ে বালু পরিবহন করা হলে, তা বন্ধ করা হবে। এদিকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে উপর দিয়ে বালু পরিবহন করা হলে হার্ডপয়েন্টের সৌন্দর্য্য নষ্ট, বিনোদন প্রেমিদের নানারকম সমস্যা, জেলখানা ঘাটে বঙ্গবন্ধু কর্ণারের সৌন্দর্য্য নষ্টসহ আশেপাশের এলাকার নানাবিধ সমস্যা সৃষ্টি হবে।
(১৭ অক্টোবর ২০২৩ইং) তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালুখেকো দীপু, বাচ্চু গং সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের জেলখানা ঘাটের উত্তরপার্শ্বে, প্রাচীন গয়লা মসজিদে দক্ষিণ পাশ দিয়ে হার্ডপয়েন্টের উপর দিয়ে পাইপ স্থাপনের সরঞ্জামদি রাখা হয়েছে। ইতিমধ্যে মধ্যে ভোকেশনাল স্কুল সংলগ্ন বালু স্তুপ করার জন্য খননকৃত কাটাখালির উপর দিয়ে হার্ডপয়েন্ট পর্যন্ত পাইপ স্থাপন করা হয়েছে। হার্ডপয়েন্টের উপর দিয়ে এখনো পাইপ স্থাপন করা হয়নি। দুই একদিনের মধ্যে জেলাখানা-পূর্ণবাসন রাস্তা ও হার্ডপয়েন্টের উপর দিয়ে পাইপ স্থাপন করে বালু পরিবহনের জন্য পাইপ স্থাপনের কাজ সম্পূর্ণ হবে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, যমুনা নদী থেকে হার্ডপয়েন্টের উপর দিয়ে বালু পরিবহনের জন্য পাইপ স্থাপন করা হচ্ছে। হার্ডপয়েন্টের উপর দিয়ে পাইপ স্থাপন করা এলাকাবাসীর ব্যাপক সমস্যা হবে। এছাড়া হার্ডপয়েন্টের বিনোদন প্রেমীদের বিনোদনে ব্যাপক সমস্যা হবে। যেখান দিয়ে পাইন স্থাপন করা হচ্ছে, তার ১‘শ মিটার দক্ষিণে জেলখানা ঘাটে বঙ্গবন্ধু কর্ণার রয়েছে। যখন বালু আনলোড করা হবে, ইঞ্জিন মেশিনের শব্দে বঙ্গবন্ধু কর্ণারের আগত দর্শনার্থীদের ব্যাপক সমস্যা সৃষ্টি হবে।
আব্দুর রহমান নামে এক ব্যক্তি বলেন, সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট সিরাজগঞ্জকে রক্ষা করে থাকে। হার্ডপয়েন্টের কোথায় ভাঙ্গন ধরে, তবে এখানে ভাঙ্গন ধরবে। কেননা বিগত বছরের এখানে অনেকবার ভাঙ্গন ধরেছে। সেখান দিয়ে পাইন স্থাপন করা হচ্ছে, এই জায়গা যমুনা নদীর কাটাখালির মুখ রয়েছে। এখানে হার্ডপয়েন্ট ভেঙ্গে গেলে কাটাখালিতে সরাসারি পানিত পতিত হবে।
বালুখেকো বাচ্চু বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে অনুমতি নিয়ে বালু পরিবহন জন্য পাইপ স্থাপন করছি। দুই-একদিনের মধ্যে পাইপ স্থাপনের কাজ সম্পূর্ণ করব। বদরুল আলমের সরকারি ইজারাকৃত বালু মহল থেকে বালু উত্তোলন করে ভোকেশনাল স্কুলের পিছনে বিক্রির জন্য বালু স্তুপ করে রাখা হবে। তাই হার্ডপয়েন্টের উপর দিয়ে বালু পরিবহনের জন্য পাইপ স্থাপন করছি।
এবিষয়ে সিরাজগঞ্জ পানি
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited