চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঘর দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারনা ছোনগাছা বাগবাটি বহুলীতে ১'শ টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঘর দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারনা ছোনগাছা বাগবাটি বহুলীতে ১'শ টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৫ পিএম, ২০২৩-১০-১৮

ঘর দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারনা ছোনগাছা বাগবাটি বহুলীতে ১'শ টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ অফিসঃ ঘর দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারনার ফাঁদ পেতে প্রায় ১'শ টি পরিবার কাছে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ইতিমধ্যে ২০টি বাড়ির সামনে ঘর নির্মানের জন্য ২হাজার করে ইট ও ফেলে রেখে দিয়েছেন। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে ঘর নির্মানের কাজ শুরু হবে বলে ভুক্তভোগীদের শান্তনা দিয়ে আসছেন প্রতারক চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ঘরগুলো যাকাত ফান্ড থেকে দেওয়া হচ্ছে বলে প্রতারক চক্রটি দ্রুত সটকে পড়েন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা,বাগবাটি ও বহুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তথ্যানুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদাফুলকোচা গ্রামের মৃত আব্দুল গণির পুত্র জাতীয় মৎস্যজীবি সমিতির ছোনগাছা ইউনিয়ন শাখার সিনিয়র সহ -সভাপতি মো: সফর আলী, বাগবাটী ইউনিয়নের পেচিবাড়ী গ্রামের আজাদ মল্লিকের পুত্র শামীম হোসেন ও বহুলী ইউনিয়নের খাঁগা গ্রামের শাহজামাল সংঘবদ্ধ হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ছোনগাছা,বাগবাটি ও বহুলী ইউনিয়নের ১'শ পরিবারের জন্য ২লাখ টাকা মুল্যের ২০ হাত লম্বা একটি করে ঘর বরাদ্দ হয়েছে। ঘর নিতে হলে অফিস খরচ বাবদ ৬৫হাজার টাকা দিতে হবে। সাধারন জনগনকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতারক চক্রটি ২০টি বাড়ির সামনে ২হাজার করে ইট ও ফেলে রেখে দেন। ইট আসছে অতিশীঘ্রই ঘর নির্মান কাজ শুরু হবে। ২০টি বাড়িতে ইট এসেছে, আরও আসছে এই দেখে ইউনিয়ের নওদাফুলকোচা গ্রামের ৬টি পরিবার, ভাটপিয়ারী গ্রামের ৫টি পরিবার, বহুলী ইউনিয়নের খাগা গ্রামের ৭টি পরিবার, বাগবাটি ইউনিয়ের পেঁচিবাড়ি গ্রামের ৬টি পরিবার প্রতারক চক্রের মুলহোতা সফর আলীর নিকট ৬০হাজার করে টাকা জমা দেন। ৬০ হাজার টাকা জমা দেওয়ার পর ও এক মাস অতিবাহিত হলেও ইট না পেয়ে এক ভুক্তভোগি সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে ঘর দেওয়ার ব্যাপারে সরনাপন্ন হলে তিনি ভুক্তভোগীকে জানান, আমাদের কাছে ঘর দেওয়ার ব্যাপারে কোন প্রকল্প নেই। সেই ভুক্তভোগী পুনরায় প্রতারক চক্রের মুল হোতা সফর আলীর কাছে গেলে, তিনি বলেন, হেনরী আপা এই ঘরগুলো দুর্যোগ মন্ত্রনালয় থেকে বরাদ্ধ এনেছে। হেনরী আপার কাছে ভুক্তভোগীটি ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করলে, হেনরী ম্যাডাম বলেছে, এই ব্যাপারে তিনি কিছু জানেন না। পরবর্তীতে ঐ ভুক্তভোগী সফর আলীর কাছে গেলে, সফর আলী ভুক্তভোগীকে জানান, আগামীকাল আপনার বাসায় ইট আসতেছে। আর এটা যাকাত ফান্ড থেকে দিচ্ছি। কাউকে কিছু বলবেন না। প্রতারক চক্রের সদস্য শামীম বলেন, আমার হাত দিয়ে সফরকে ৬জনের টাকা তুলে দিয়েছি। ৬টি ঘরের।টাকা তুলে দেওয়ার জন্য আমার ঘর ফ্রি করে দেবে সফর আলী। তাই আমি ৫ জনের নিকট থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা তুলে দিয়েছি। প্রতারক চক্রের অন্য সদস্য শাহজামাল বলেন, ছোনগাছা বাজারে আমি দীর্ঘদিন ধরে হার্ডওয়্যারের ব্যবসা করছি। সফর এসে বলল, বন্ধু তোমাকে ঘর নিয়ে দিচ্ছি, পরদিন দেখি আমার বাড়ির সামনে দুই গাড়ি ইট ফেলেছে। ইটগুলো দেখে আমার অনেক প্রতিবেশিরা সফরকে টাকা দিয়েছে। প্রতারক চক্রের সক্রিয় সদস্য সফর আলী বলেন, যাকাতের ফান্ড থেকে ঘর দেওয়ার কথা বলে, আমি ২০জন লোকের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়েছি। ঘর দেওয়ার পর আরো ৩০ হাজার করে ২০টি পরিবার আমাকে টাকা দিবে। এখানে দোষের কি আছে। অনেকে টাকা দিতে আসছিল, ২০টির উপরে ঘর দিতে পারব না, বিধায়, আমি টাকা নেয়নি। তবে ১'শ পরিবার থেকে টাকা নেওয়া কথা সম্পুর্ন মিথ্যা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর