চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে বন্ধুর বিয়ের শেরওয়ানি দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০২ পিএম, ২০২৩-১০-২২

মুরাদনগরে বন্ধুর বিয়ের শেরওয়ানি দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত 

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃকুমিল্লার মুরাদনগরে বিয়ের ভাড়া করা শেরওয়ানি ফেরত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফ (১৮) নামে এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত লতিফ উপজেলার নিমাইকান্দি গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে এবছর মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে সজীব মিয়া (২২) ও মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে হাসিব (২০)। শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লতিফ হাসিবের সাথে বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেল দিয়ে কোম্পানীগঞ্জ বাজারে যায়। ফেরার সময় মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকান্দি এলাকায় রাস্তা পারাপারের সময় সজীব মিয়া মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে মোটরসাইকেল সহ তারা তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করেন। গুরুতর আহত সজীব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে আহত হাসিব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর