চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রংপুরের বদরগঞ্জে সাংসদের পিএস সহ ছাত্রলীগের নামে মামলা করলেন আওয়ামিলীগ নেত্রী

রংপুরের বদরগঞ্জে সাংসদের পিএস সহ ছাত্রলীগের নামে মামলা করলেন আওয়ামিলীগ নেত্রী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:০৫ পিএম, ২০২৩-১০-২৩

রংপুরের বদরগঞ্জে সাংসদের পিএস সহ ছাত্রলীগের নামে মামলা করলেন আওয়ামিলীগ নেত্রী

মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় ব্যুরো প্রধান,রংপুরঃ রংপুরের বদরগঞ্জে দুর্গাপুজা মন্ডব পরিদর্শনকালে সম্ভাব্য এমপি পদপ্রার্থী আওয়ামীলীগের নেত্রী সুমনা আক্তার লিলির উপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার এ ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় এমপির পিএস আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ ত্রান বিষয়ক সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিম ও কলেজ শাখার সভাপতি রুবেলের নামে থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসী ও থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার রাতে বদরগঞ্জ পৌরসভার শারদীয় দুর্গামন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের জন্য দলীয় লোকজন সহ বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দ্যাখেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। অন্যদিকে একই দলের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আওয়ামীলীগ নেত্রী সুমনা আক্তার লিলি মন্দিরে মন্দিরে নগত আর্থিক সহায়তা প্রদানে বের হন। এক পর্যায়ে রাত ৯/১০টায় থানা পাড়ায় গোপেশ্বর দুর্গাপুজার মন্দির পরিদর্শনে একই সময়ে আসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান , পৌর মেয়র ও সম্ভাব্য আওয়ামীলীগের এমপি পদপ্রার্থী সুৃৃমনা আক্তার লিলি। তার কিছুক্ষণ পর ওই মন্দিরে দলীয় লোকজন সহ উপস্থিত হন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। এমপি কে দ্যাখার পর আওয়ামীলীগ নেত্রী লিলি মন্দির ত্যাগ করার চেষ্টা করলে এমপির সাথ আগত দলীয় লোকজন তাকে বাধা প্রদান সহ ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে আওয়ামীলীগের নেত্রী কে হেনস্তা করার চেষ্টা করেন। বিষয়টি মন্দিরে আগত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় সাংসদ কে আওয়ামিলীগ নেত্রী সুমনা আক্তার লিলি তৎক্ষনাৎ অবগত করেন। এদিকে অতিথি বৃন্দ চলে যাওয়ার পর দুর্গাপুজা মন্দির চত্বরে আওয়ামিলীগের দুই গ্রুপের মধ্যে টান টান উক্তেজনা, তর্ক বির্তক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সাংসদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি পিএস আবুল কালাম আজাদ সহ সাংসদের সমর্থিত নেতা কর্মী আওয়ামীলীগ নেত্রী কর্তৃক চড় থাপ্পড় খেয়েছেন। অন্যদিকে আওয়ামিলীগ ও ছাত্রলীগ কর্তৃক আওয়ামীলীগ নেত্রী সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুমনা আক্তার লিলি হেনস্তা ও হুমকির স্বিকার হন। পরে তিনঘন্টা ঝটিকা চালিয়ে উক্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন থানা পুলিশ। এ ঘটনায় আওয়ামীলীগ নেত্রী ও সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুমনা আক্তার লিলি বাদী হয়ে স্থানীয় সাংসদ এর পিএস আবুল কালাম আজাদ সহ উপজেলা ত্রান বিষয়ক সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিম ও কলেজ শাখার সভাপতি রুবেলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আওয়ামীলীগের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুমনা আক্তার লিলি বলেছেন, তারা আমার দলীয় লোকজন হয়ে আমার সাথে ওইদিন মন্দিরে এমন আচরণ করেছেন, যা মুখে বলার মতো আমার পক্ষে সম্ভব নয়, আমি শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চাইতে গিয়েও তাদের সন্ত্রাসী বাহিনী কর্তৃক আমাকে বাধা প্রদান ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেনs। আমি দলীয় সহযোগিতা ও আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তি চাই। এ প্রসঙ্গে অভিযুক্ত আওয়ামিলীগের নেতা রেজাউল করিম পান্না ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিম বলেছেন, নাটকীয় মির্থ্যা ঘটনা সাজিয়ে সাংসদের ভাবমূর্তি ও দলের সন্মান ক্ষুন্ন করতে তিনি আমাদের নামে মির্থ্যা অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপির পিএস আবুল কালাম আজাদ বলেছেন, ওইদিন মন্দিরে আওয়ামীলীগ নেত্রী লিলির উপর কোন হামলার ঘটনা ঘটেনি, সে সময় মন্দিরে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বয়ং উপস্থিত ছিলেন, এছাড়াও পযাপ্ত পুলিশ, আনসার দায়িত্ব পালন করে আসছিলেন, তিনি নিজে নিজেই সড়কে অশ্লীল ভাষায় চিৎকার করে পরিস্থিতি উক্তেজিত করে ঘটনা ঘটার চেষ্টা করেছেন, এমনকি তার হাতে হেনস্তা হয়েছে আমি সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, আমরা তার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর