শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৩-১০-২৩
মো: শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব -১০ । এসময় ঘটনাস্থল থেকে মাদকের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার রাতে উপজেলার কাঞ্চন- রূপসী সড়কের মঙ্গলখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রূপগঞ্জের দড়িকান্দি এলাকার রজব আলীর ছেলে শামীম(২৭), মাহামুদাবাদ এলাকার আবুল কালামের ছেলে নাছিম মিয়া(২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকার শফিকুর রহমানের ছেলে সেলিম মিয়া(৩২) ও দিনাজপুরের বিরামপুর থানাধীন ধানঘরা এলাকার শকিনুর রহমানের ছেলে কাভার্ডভ্যান চালক মোরছালিন(২২)।
রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) আতাউর রহমান জানান, র্যাব-১০ এর একটি দল রবিবার রাত সাড়ে ১২ টারদিকে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের মঙ্গলখালী এলাকায় একটি কার্ভাডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক কারকারি শামীম, নাছিম, সেলিম ও মোরছালিনকে গ্রেপ্তার করেন তারা। জব্দ করা হয় একটি মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited