শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:২৯ পিএম, ২০২৩-১০-২৬
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান (৫০)। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন। তিনি ঢোলারহাট বাজার এলাকার হোসেন আলীর ছেলে। বাবলুর রহমানের দাবি, ২৫ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করবো না। এতোদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, সে এক সময় ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। ইতোমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ব্যাপারে নারীঘটিত বেশ কিছু অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল বলেন, তার (বাবলুর রহমান) বাবা ছিল বিহারী, বিহারীর ছেলে কি আওয়ামী লীগ করবে? সে এক সময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। কিন্তু এবার কমিটি করার আগে পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায় সে আর এই কমিটিতে নেই। সে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়ে দিয়েছে, এটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited