চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাঁঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে চোরেরা!

কাঁঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে চোরেরা!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৩২ পিএম, ২০২৩-১১-০৬

কাঁঠালিয়ায় গরু জবাই করে গোশত নিয়ে গেছে চোরেরা!

মো. আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে দক্ষিন চেচঁরীর জমাদ্দার হাট এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটির মালিক চেচঁরী রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমাদ্দার হাট এলাকার শামসুল হক ফরাজির ছেলে মো. ফারুক ফরাজি। ফারুক ফরাজি জানান, তার গোয়ালে ছোট-বড় মিলিয়ে ৫টি গরু ছিল। রবিবার ভোরে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং একটি গরু নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে চামড়ার রং ও রশি দেখে গরুটি তাঁর বলে নিশ্চিত হন ফারুক ফরাজি। স্থানীয়রা জানান, চোরচক্র রাতে কৃষকের গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে চোরচক্রের আঁতাত রয়েছে। জীবন্ত গরু নিয়ে ধরা পড়ার ভয়ে জবাই করে বস্তা ভরে মাংস নিয়ে কসাইদের কাছে বিক্রি করেছে তারা। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর