চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সন্তানের স্বীকৃতি পেতে সাবেক এমপি বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে সংসদ সদস্য প্রার্থী ইসহাক, ব্যাপক সাড়া

সন্তানের স্বীকৃতি পেতে সাবেক এমপি বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে সংসদ সদস্য প্রার্থী ইসহাক, ব্যাপক সাড়া

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:১৭ পিএম, ২০২৩-১২-০৩

সন্তানের স্বীকৃতি পেতে সাবেক এমপি বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে সংসদ সদস্য প্রার্থী ইসহাক, ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার ::সমাজে পিতৃ পরিচয়হীন অনেক পুত্রই ঘুরে বেড়াচ্ছেন। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজে নারীরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত।  অনেক নারী তার স্বামীর পরিচয় থেকে বঞ্চিত । ক্ষমতাধর অনেকেই অনেক নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। লোক লজ্জার ভয়ে সকলে সকল কথা বলতে পারেন না, বিশেষ করে নারী হলে তো কথাই নেই মুখ বুজে, চোখ বুজে সহ্য করে যান। সহ্য করে যেতে হয় কারণ কথা বললেই এই পুরুষ শাসিত সমাজ আঙ্গুল তুলবে আগে নারীর দিকে। যা অহরহ ঘটছে। সম্প্রতি এরকম একটি ঘটনাই আলোচিত হয়েছিল টেকনাফের বদিকে নিয়ে। ইসহাক নামে এক যুবক বদিকে তার পিতা দাবি করে আসছিল । বদি সেটা প্রত্যাখ্যান করায় পুত্র দাবী করা সেই ইসহাক আদালতে মামলা করেন। ইসহাকের মা চক্ষু লজ্জার ভয়ে হোক বা বদির ভয়ে হোক এতদিন এত বছর মুখ খুলতে সাহস পায়নি। আজকে পুত্র ইসহাক বড় হয়েছে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই পিতৃপরিচয়ের সেই আশা-আকাঙ্ক্ষা নিয়েই ইসহাককে আদালতে আসতে হলো। ।
২০২১ সালের ১৩ ডিসেম্বর টেকনাফের কায়ুকখালীর ৩০ বছর বয়সী মোহাম্মদ ইসহাক বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় বদি ছাড়াও বিবাদী করা হয়েছে টেকনাফের পৌর মেয়র হাজি মোহাম্মদ ইসলামকে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

কিন্তু ইসহাক আদালতের অপেক্ষায় থেমে থাকেন নি। কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনের দুইবারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন । এর আগে বদির কাছে পিতৃপরিচয়ের স্বীকৃতি চেয়ে মামলা করে আলোচনায় এসেছেন ইসহাক।
ইসহাকের দাবি এবার আদালত ছাড়িয়ে চলে গিয়েছে ভোটের মাঠে। ইসহাক জানিয়েছেন সন্তান হিসেবে নিজের স্বীকৃতি আদায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে অংশগ্রহণ করবেন তিনি।

কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসন থেকে আবদুর রহমান বদি ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। নানাভাবে বিতর্কিত এ সাংসদ গতবার মনোনয়ন বঞ্চিত হন। তবে এ আসনে তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরী মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। এইবারও দ্বাদশ নির্বাচনে বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর বদির সন্তান দাবিদার ইসহাক “স্বতন্ত্র প্রার্থী” হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, তুলেছেন মনোনয়ন ফরম।

ইসহাকের দাবি, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার বাবা। তবে বদি তাকে অস্বীকার করেন। এ জন্য আদালতের শরণাপন্ন হন পাশাপাশি সংসদ নির্বাচনে করবেন তার পিতার বিরুদ্ধে।

তিনি বলেন, “উখিয়া ও টেকনাফ এলাকার অধিকাংশ ভোটারের সাড়া পেয়েছি। পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে বদির বিরুদ্ধে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করছি, জনগণ নির্বাচনে আমার পক্ষেই রায় দেবেন। আমি আমার বাবার কাছ থেকে কোনো ধরনের ধনসম্পদ চাই না। আমি চাই আমার বাবার স্বীকৃতি।”

ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃপরিচয় পাওয়ার কথা উল্লেখ করে ইসহাক  বলেন, “আব্দুর রহমান বদি ইচ্ছা করেই মামলাটি দীর্ঘায়িত করছেন। আদালতের দেওয়া সমন নানা অজুহাতে গ্রহণ করছেন না। এটিও এক ধরনের হয়রানি।” সৎ সাহস নিয়ে বদিকে আইনিভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

ইসহাকের বিষয়ে আব্দুর রহমান বদি সংবাদমাধ্যমকে বলেছেন, “বিষয়টি নিয়ে যেহেতু মামলা চলমান রয়েছে সেহেতু মামলা শেষ হলে দেখা যাবে কে কার ছেলে। যে কেউ মামলা করলে সন্তান হয়ে যায় না।” আর নির্বাচন তার ব্যক্তিগত বিষয়

আব্দুর রহমান বদি নানা কারণে আলোচিত-সমালোচিত। গত নির্বাচনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান থাকায় নির্বাচন করতে পারেননি। পরে তার স্ত্রী শাহীনা আক্তারকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তারা স্বামী-স্ত্রী দুজনেই নৌকার টিকেট চেয়েছেন। বদি ও তার স্ত্রী ছাড়াও কক্সবাজার-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও পাঁচজন। শেষ পর্যন্ত বদির স্ত্রী এই আসন থেকে  নৌকার প্রার্থীর নমিনেশন পেয়েছেন।

এছাড়া সাবেক সাংসদ বদির বিরুদ্ধেও অনেক অভিযোগ। যার কারণে গত নির্বাচনে বদিকে নৌকার নমিনেশন না দিয়ে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে।
অতীতে সাবেক সাংসদ বদি অনেক সরকারি কর্মকর্তাকে চড় থাপ্পড় মেরেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের মারধর করে পত্রপত্রিকায় শিরোনাম হন কক্সবাজারের টেকনাফের সমালোচিত সাবেক সাংসদ আবদুর রহমান বদি।  পিটিয়েছেন নিজ দল আওয়ামী লীগের  নেতা-কর্মীকেও।
সাংসদ বদির অপরাধের শেষ কোথায়, কখন তিনি থামবেন এটাই এখন টেকনাফ উখিয়াবাসীর প্রশ্ন। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর