শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২৩-১২-০৪
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলার হার চুরি করার সময় রাবেয়া নামে এক চোর জনগণের হাতে আটক হয়েছেন। রাবেয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত শফিকের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ছবিলের ছেলে ওসমান গনির নেতৃত্বে তার স্ত্রী সুজনা, , মাসুদের স্ত্রী তানিয়া মলকুসের মেয়ে ইয়াসমিন সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল। তার ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মৃত ইয়াকুব আলীর স্ত্রী ফরিদা বেগমের গলা থেকে হার নিয়ে যায়। তিনি বুঝতে পেরে সাথে সাথে রাবেয়াকে ধরে ফেলেন।কিন্তু কোনো কাজে আসে না বাকি সদস্যরা হার নিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,এই চুরির জন্য হাসপাতালের লোকজন জড়িত রয়েছে।অন্যথায় তাদের গাফিলতি আছে শতভাগ।
চিকিৎসা নিতে আসো জাঙ্গীর গ্রামের অলিউল্লা বলেন, এখানে ১০-১২ বছর ধরে চুরির মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। দিন দিন এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হাসপাতালে কর্তৃপক্ষ ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে এর সমাধান হবে। অন্যথায় এর পুনরাবৃত্তি বারবার ঘটবে।
আবাসিক মেডিকেল অফিসার নাজমুল আহমেদ বলেন,আমি এই বিষয়ে কিছু জানি না। তিনি আরো বলেন প্রতিদিন চারশোর মত রোগী আসে চিকিৎসা নিতে আসে কে চোর কে ভালো তা চেনার উপায় নেই।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আইভি ফেরদৌস বলেন,হাসপাতালে নাজমুল আছে।সে বিষয়টি ভালোভাবে বলতে পারবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জুবায়ের হোসেন বলেন, মামলা হলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, পুলিশের কাছে ইনফর করেন তার নামে রেগুলার মামলা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited