চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতা বন্ধের হুমকিনৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতা বন্ধের হুমকি

নৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতা বন্ধের হুমকি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৩৪ এএম, ২০২৩-১২-২১

নৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতা বন্ধের হুমকিনৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতা বন্ধের হুমকি

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে ডাকা হবে। তাদের কেউ যদি না আসে ভিডিও করে সেই ফুটেজ চেক করে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেয়া হবে। এমন হুমকি দিয়েছেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাতেম আলী তারা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে আ.লীগের নির্ধারিত বিজয় মিছিল শেষে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়নের বারুয়ামারী বাজারে আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। সেখানে উপস্থিত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। আ.লীগ সভাপতি তারার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী কে উদ্দেশ্য করে তাকে আরও বলতে শোনা যায়, আপনি মনোনয়ন আনতে পারেননি, মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি মনোনয়ন আনতে পারেননি,আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না, যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে। জানা গেছে, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিও সেখানে উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট চাইতে গিয়ে এসব বক্তব্য রাখেন তারা। এ আসনে জেলা আ.লীগ সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, রেজাউল করিম রেজনু ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করেই এসব বক্তব্য রাখেন তারা। এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাতেম আলী তারা জানান, ভাতা বন্ধ করা হবেনা,চেয়ারম্যান তাদেরকে ডেকে নৌকায় ভোট দেয়ার সুপারিশ করবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, আমি মিছিলে উপস্থিত ছিলাম। মিছিল শেষে অনেকেই বক্তব্য দিয়েছেন, হাতেম আলী তারা কি বলেছেন আমি শুনিনি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর