চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও প্রার্থীর সমর্থকের বাড়িঘর লুটপাট

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও প্রার্থীর সমর্থকের বাড়িঘর লুটপাট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৪ পিএম, ২০২৩-১২-২৭

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও প্রার্থীর সমর্থকের বাড়িঘর লুটপাট

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-৫, (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়ি ভাংচুর- অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এসময় বাড়িতে থাকা নারী সমর্থকদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২৬ডিসেম্বর) রাত পৌনে আটটায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক নারী পুরুষ জানান, কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হঠাৎ করেই নৌকা সমর্থক ১৫/২০ জন নেতাকর্মী গিয়ে কেন্দ্রটি ভাংচুর করে। একপর্যায়ে তারা প্রচারকেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ওই প্রচার কেন্দ্রের যুগ্ম আহবায়ক পার্শবর্তী আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে তারা। ঈগলের প্রচার কেন্দ্রের যুগ্ম আহবায়ক আলমের অভিযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতরা বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের লোক। চেয়ারম্যানের হুকুমে এ ঘটনা ঘটানো হয়েছে। বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন,সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি বরকত উল্লাহ,সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ, এরআগেও নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, প্রচারকেন্দ্র ও বাড়িতে ভাংচুরের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর