শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৮ পিএম, ২০২৪-০১-০৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ আগামি ৭ জানুয়ারি নির্বাচন দিন বিএনপি ভোটকেন্দ্রে এলে পুলিশকে খবর দেবেন, ৯৯৯-এ কল করে ধরিয়ে দেবেন।'—জামালপুর পৌর আ'লীগের সভাপতি মাসুম রেজা রহিমের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জামালপুর-৫ (সদর) আসনের আ'লীগের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের উপস্থিতিতে বুধবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার ১২নং ওয়ার্ড তেতুলিয়া মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন। এসময় এমপি প্রার্থী আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে কথাটি পুনরাবৃত্তি করেন। ভিডিওতে এমপি প্রার্থী আবুল কালাম আজাদকে বলতে শোনা যায়, 'একটু আগেই মাসুম রেজা রহিম যে কথাটি বললেন যে, বিএনপি নির্বাচন বর্জন করেছে—এখন যদি তারা নির্বাচনে কোনো গ্যাঞ্জাম করতে আসে, তাহলে পুলিশকে খবর দিবেন। ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। আপনারা জানেন, পাশের জেলা শেরপুরে বিএনপির দুই নেতা নির্বাচনী কাজকর্মে ব্যাঘাত করেছে, পুলিশ তাদের গ্রেফতার করেছে। কাজেই বিএনপির কোনো নেতাকর্মীকে যদি নির্বাচনের কোনো কাজে অংশগ্রহণ করতে দেখেন, ভোটকেন্দ্রে যদি দেখেন—তাহলে পুলিশকে খবর দিতে হবে।' উল্লেখ্য, তাঁর আগে মাসুম রেজা রহিম সরাসরি বলেন যে, '৭ জানুয়ারি বিএনপি ভোট দিতে গেলে মেরে হাত-পা ভেঙে দেবেন। পুলিশে ধরিয়ে দেবেন।' এসময় লোকজন মাসুম রেজা রহিমের বক্তব্যে হইচই শুরু করে। বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সভায় পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ দলীয় নেতালর্মীরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited