শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৪-০১-২২
রোকনুজ্জামান সবুজ জামালপুর : জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল দুই বন্ধুর। নিহত শাকিল (১৯) জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে। সে ইসলামপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। অপর নিহত মজিবর রহমান (১৮) একই এলাকার শহিদুর রহমানের ছেলে। সোমবার (২২জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে মেলান্দহের দুরমুঠের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবকের মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে,রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি বলে জানান ওসি। জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited