শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩৯ এএম, ২০২৪-০১-২৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় বয়স্ক পিতা-মাতাকে নির্যাতন ও ভরণ-পোষণ না করায় ছেলেকে গ্রেফতার করেছেন পুলিশ। ছেলে হাবিব সেক (২৫) এর অত্যাচার-নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ায় নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার (২৫জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণ করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছেলে হাবিব সেক উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের তোফাজ্জল হোসেন ও হাজেরা বেগম দম্পতির ছেলে। মামলা সূত্রে জানা গেছে, বৃদ্ধা পিতা-মাতার সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে বখাটে প্রকৃতির। সে কাজে অমনোযোগী। সে ঘরের জিনিসপত্রও ভেঙে ফেলতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে ছেলে পুলিশ হাবিব সেককে গ্রেপ্তার করে। বয়স্ক পিতা তোফাজ্জল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে। আশা ছিল বড় হয়ে আমাদের দেখবাল করবে। মাঝে সে ভালোই ছিল। কিন্তু মাদক আসক্ত হয়ে পড়ায় টাকা পয়সা না পেলেই আমাদের সাথে নির্যাতন-অত্যাচার শুরু করতো। তাই কোন উপায় না পেয়ে গতকাল রাতে থানা পুলিশকে জানাই। ঘটনা শুনেই ব্যবস্থা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ বলেন, পিতা-মাতাকে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে আজ বৃহঃবার সকালে অভিযুক্ত ছেলে হাবিব সেককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্ল্যাহ তাকে জেল হাজতে প্রেরণ করেন। ওসি আরও বলেন, এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited