চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চাঁদপুরের ফরিদগঞ্জে বিচারাধীন জমির লাখ টাকার গাছ কেটে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ : দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন বয়োবৃদ্ধ সুলতান পাটোয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জে বিচারাধীন জমির লাখ টাকার গাছ কেটে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ : দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন বয়োবৃদ্ধ সুলতান পাটোয়ারী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১৪ পিএম, ২০২৪-০১-২৮

চাঁদপুরের ফরিদগঞ্জে বিচারাধীন জমির লাখ টাকার গাছ কেটে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ : দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন বয়োবৃদ্ধ সুলতান পাটোয়ারী

বেঞ্জামিন রফিক : চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতে বিচারাধীন নালিশী সম্পত্তির নানান প্রজাতির  কয়েক লাখ টাকার গাছ কর্তন করে তদস্থলে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের গুরুতরো অভিযোগ পাওয়া গেছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে ভূক্তভোগী বয়োবৃদ্ধ সুলতান পাটোয়ারীর পাশ^বর্তী বাড়ির মৃত মুনাফ পাটওয়ারীর পুত্র আব্দুল কাদের গংদের সাথে পৈতৃক সূত্রে  পাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ চলে  আসছে। ভূক্তভোগীর পুত্র মিজান পাটওয়ারী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করার সুযোগে পশ্চিম একলাশপুর পাটোয়ারী বাড়ী নিবাসী প্রতিপক্ষ আ: কাদেরের  নেতৃত্বে আ: কাদেরের পুত্র শাকিল,মো: মোস্তফা, কাদেরের ভাই বিল্লাল,  মনু পাটোয়ারীর পুত্র মো: হোসেন চক্রটি  প্রায়শ: নানান অজুহাতে সম্পত্তি  গ্রাসের উদ্দেশ্যে সুলতান পাটোয়ারীর বাড়িতে প্রায়শ: সন্ত্রাসী কায়দায় চড়াও হয়। তারা আর্থিকভাবে অবস্থাপন্ন এবং প্রভাবশালী হওয়ায়  বয়োবৃদ্ধ সুলতান পাটোয়ারী সকল অত্যাচার সয়ে এসেছেন।
নিরুপায়  হয়ে সুলতান পাটোয়ারী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন সুরাহা  করতে  পারেননি। কয়েক বছর আগে সাবেক হারুন চেয়ারম্যান জমি  মেপে সীমানা নির্ধারণ করে দিলেও তা না  মেনে নিজেদের ইচ্ছেমতো জমি দখলের  কাজ চালিয়ে যায়। 
উল্লেখ্য সুলতান পাটোয়ারী তার পৈতৃক সুত্রে পাওয়া ৩৫৮দাগে ৪৩  শতাংশ এবং   ৩৭৮দাগে ৩৯  মোট ৮২  শতাংশ সহ অন্যান্য সম্পত্তি ফিরে পেতে আদালতে একটি বন্টণ মামলা  দায়ের করেন। যার মামলা নং ৩৬৩/২০২২। একটিবারও আদালতে হাজির  না হয়ে  এবং  আদালতের নোটিশকে বৃদ্ধঙ্গুলি  দেখিয়ে বীরদর্পে তাদের  নির্মাণ কার্জ অব্যাহত রেখেছে।
কাদেরেই  ঘনিষ্ট সূত্র জানিয়েছে নাহিদ-কাদের গং দাপটের সাথে প্রকাশ্যে বলে  বেড়ায়  এলাকার মিরাজ চেয়ারম্যান  আর মেম্বার তো  পরের কথা সাংবাদিকসহ  ফরিদগঞ্জ  থানার ওসি কে টাকার বিনিময়ে ম্যানেজ করে নিয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনির বরাবরে আবেদন করেও নাকি কোন কাজ হবেনা।   কোন আদালত নাকি তাদের  কিছু  করতে পারবেনা।  
আইনের আশ্রয় নেয়ায় পরিস্থিতি বেগতিক দেখে প্রতীপক্ষীয় চক্রটি ভূমি দখলের নীলনকঁশা বাস্তবায়নে প্রথমে  ভূক্তভোগী সুলতান পাটোয়ারীর দৌহিত্র, মিজান পাটোয়ারীর ভ্রাতুষ্পুত্র মামুনকে মিথ্যা চুরির মামলা দিয়ে জেলে পাঠায়। অত:পর প্রতিপক্ষীয় কাদের গং তার সন্ত্রাসীপুত্র সাকিলসহ সদলবলে বিগত ১০-১২-২০২৩ইং বিবাদমান জমিতে থাকা কয়েক লাখ টাকা মূল্যের ৭০টি বৃক্ষ কর্তন  করে। শুধু কর্তনই নয় গাছগুলো লুট করে নিয়ে যায়। অত:পর  সেখানে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে।  
এক পর্যায়ে স্থানীয় গণমাধম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পান।  জবরদখলকারী কাদের গংদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। নূর বক্স নামক মালিকের কাছে থেকে তারা নাকি জমি ক্রয় করেছে। অথচ ওয়ারিশগণ  জানান নুর বক্স কোন জমি বিক্রয় করেননি।   এ মর্মে সংবাদের ভিডিও চিত্র থাকলেও তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাতে পারেননি ভুক্তভোগী সুলতান পাটোয়ারী।
এদিকে সরেজমিন  পরিদশর্নে গিয়ে দেখা যায় আদালতে বিচারাধীন জমিতে দিনরাতে তরিঘরি করে নির্মাণ কাজ চলছে। চক্রটির  ভয়ে  গোটা এলাকার কেউ প্রতিবাদ স্বরূপ টু-শব্দটিও করেনা। জোর দখল করে নেয়া চক্রটি সম্পর্কে জানতে চাইলে একাধিক এলাকাবাসী জানান, সত্য বললে তাদের ক্ষতি হবে।    

একাধিক সুত্রে জানাগেছে  ভূমি জবর দখল করে বিল্ডিং নির্মাণকারী চক্রটি ভূক্তভোগী ও তার পরিবারের সদস্যদের  প্রাণে  মেরে ফেলার হুমকিসহ নানানভাবে নাজেহাল করছে। ভূক্তভোগীদের কেউ বেদখল  হওয়া জমির কাছে গেলে বিবাদী পুরুষদের পাশাপাশি মহিলারা পর্যন্ত ধারালো দেশীয় হাতিয়ার নিয়ে তেড়ে আসে।  
বয়ো:বৃদ্ধ সুলতান পাটোয়ারী এবং তার পুত্র মিজান পাটোয়ারীসহ ভূক্তভোগীরা আদালতে বিচারাধীন সম্পত্তিতে  থাকা গাছ কর্তন করে লুটপাট, জমি দখল করে বিল্ডিং নির্মাণের প্রতিবাদ করে প্রাণের নিরাপত্তা  চেয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি,  স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।  


 

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর