শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৪-০২-১৯
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ১৯ ফেব্রুয়ারী বিকালে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সভাপতি খায়রুল আলম রফিক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ডা: রিপন আহমদ, সিনিয়র সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, প্রতিদিনের কাগজ পত্রিকার সাব এডিটর সেলিম সরকার। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এড.স্বপন কুমার দেব, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য এম.এ কাইয়ুম সুলতান, সাংবাদিক আব্দুল মুকিত, নাগরিক টিভির জেলা প্রতিনিধি বিকাশ দাশ। ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা শেষে দোয়া করেন সাংবাদিক কেএম সাইদুল ইসলাম। উল্লেখ্য-সাবেক এই মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিগত ২০২৩ সালের ১৯ জানুয়ারী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited