শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:১২ এএম, ২০২৪-০২-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় মটরসাইকেল চোরাই চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুইটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোর সকালে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো, উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের রহিজ মুন্সীর ছেলে আশরাফুল ইসলাম মুন্সী, কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুন, একই উপজেলার ভিংলাবাড়ী (পান্নারপুল) গ্রামের আলম মিয়ার ছেলে ইলিয়াছ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ই ফেব্রুয়ারী রাত্রে নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জুর গ্রামের মৃত গোপাল কৃষ্ণ দেবনাথের ছেলে প্রিয় লাল দেবনাথের মোটর সাইকেল তার নিজ বাড়ীর উঠান থেকে চুরি হয়। প্রিয় লাল দেবনাথ এ বিষয়ে আশরাফুল ইসলাম মুন্সীকে আসামী করে মুরাদনগর থানায় একটি অভিযোগ করেন। পরে ২৩শে ফেব্রুয়ারী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ এলাকা থেকে আশরাফুল ইসলাম মুন্সীসহ আরো দুই সদস্যকে আটক করেন মুরাদনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এও বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রিয় লাল দেবনাথের অভিযোগের ভিত্তিতে মটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরিককৃত দুটি মটরসাইকেল উদ্ধার হলেও প্রিয় লালের মোটর সাইকেলটি উদ্ধার হয়নি। তবে সহসায় প্রিয় লালের মোটর সাইকেলটিও উদ্ধার হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited