শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২৪-০৫-১৩
বেঞ্জামিন রফিক : চান্দিনা উপজেলার রামমোহন রোডে সাবরেজিষ্ট্রি অফিস সংলগ্ন বাড়িতে জনৈক মর্জিনা আক্তারের বিরুদ্ধে অনন্ত বহুমূখী সমবায় সমিতির নামে নিরীহ গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে সংশ্লিষ্ট মর্জিনা আক্তারের বিষয়ে জানতে গিয়ে দেবীদ্বার,চান্দিনাসহ কুমিল্লা সদরের ভূক্তভোগীদের দেয়া পিলে চমকানো তথ্য মিলেছে।
চান্দিনার রামমোহন রোডে সাবরেজিষ্ট্রি অফিস সংলগ্ন বিল্ডিংয়ের মালিক মফিজ উদ্দিন সরকার জানান, কাজী সাহেদ হোসেন নামক তার পার্টনারসহ তার বিল্ডিংয়ে মাসিক সাড়ে ৬ হাজার টাকা হিসেবে অনন্ত বহুমূখী সমবায় সমিতি ভাড়া নেয়। সারাদিন এমন গভীর রাত পর্যন্ত তারা দু’জন একান্তে অবস্থান করতো। তাদের সামগ্রীক কাজ কর্ম সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। নানান ছলছুঁতোয় আমার ১২ মাসের ভাড়া প্রায় ৭৮ হাজার টাকা বকেয়া রেখে হঠাৎ করেই তারা উধাও হয়ে যায়। তারপর থেকে বিভিন্ন লোকজন তাদের ঠিকানা জানতে আমার কাছে ভীড় করে। তাদের প্রত্যেকেই বিভিন্ন অংকের টাকা খুইয়েছেন। ঘটনার এতদিন পরও মর্জিনা আক্তারের খোঁজ নিতে ওইসব মানুষ আমার কাছে আসে। আমার পাওনা আদায়ে নানান ভাবে তার সাথে যোগাযোগ করতে ব্যার্থ হয়েছি।
নিজের রূপের পসরায়, মিষ্টি কথার ফাঁদে ফেলে যে কোন মক্কেলকে ঘায়েল করতে পারঙ্গম মর্জিনা আক্তার। নানানজনকে প্রতারণার মাঝে সবচেয়ে মর্মান্তিক কান্ডটি ঘটিয়েছেন চান্দিনার মরহুম শাহাদাত আলীর কন্যা নাসিমা আক্তারের সাথে।
ভূক্তভোগী নাসিমা আক্তার অশ্রুসজল নেত্রে এ প্রতিবেদককে জানান, সাবেক স্বামীর আত্মীয় হিসেবে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে মর্জিনা আক্তার ‘অনন্ত বহুমুখী সমবায় সমিতি’র নামে একের পর এক প্রলোভন আর লাভের কথা বলে আমার সারাজীবনের সঞ্চয় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। আমাকে উক্ত সমিতির একজন পার্টনার দেখিয়ে একের পর এক নিরীহ নারী-পুরুষদের কাছ থেকে লাভের শর্তে লাখ লাখ টাকা পকেটস্থ করতে থাকেন। তার দোসর কাজী সাহেদের সাথে আমাকে বিনামূল্যে দুবাইয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। সেখানে গেলে নাকি আমার টাকার অভাব হবেনা। এমনকি কাজী সাহেদের সাথে অনৈতিক কু-প্রস্তাবও দিয়েছেন। আমি তার প্রস্তাবে রাজী হইনি। এক পর্যায়ে কোন প্রকার লাভের চিহ্নও না দেখে শংকিত গ্রাহকরা তাদের কাছে রাখা টাকা ফেরত চান। আমার টাকা ফেরতের দাবী করলে মর্জিনা আক্তার তার এনআরবিসি ব্যাংকের ০১৩৪৩১১০০০০০৬৪৫ এবং হেলেনা আক্তারের প্রিমিয়ার ব্যাংকের ০০১৮১০০০০০০৭৮নং একাউন্ট থেকে আমাকে এক লাখ করে মোট ২ লাখ টাকার চেক দেয়া হয়। আমি টাকা উত্তোলন করতে যেয়ে দেখি সেখানে কোন টাকা নেই। পাওনা ফেরত দিচ্ছি দেবো করে টালবাহানা করে যাচ্ছেন। ইতোমধ্যে তারা ভাড়া নেয়া সমিতির অফিস থেকে লাপাত্তা হয়ে যান। কাজী সাহেদও বিদেশে পাড়ি জমিয়েছে। মর্জিনা তার এক পুত্রকেও বিদেশ পাঠিয়েছে। বারবার ফোনে যোগাযোগ করেও তার সন্ধান পাচ্ছিনা।
তিনি আরো বলেন, সম্প্রতি আমার কন্যাটি এসএসসি পাশ করেছে, আমার একটি নাবালক পুত্র সন্তান রয়েছে। আমার সমুদয় টাকা হারিয়ে তাদের ভবিষ্যত নিয়ে দিশেহারা। অবিলম্বে আমি আমার টাকা ফেরত চাই।
এদিকে আলিম সরকার নামক জনৈক ভূক্তভোগী তার ৭০ হাজার টাকা খুইয়ে মর্জিনা আক্তারের আইনানুগ বিচার দাবী করেছেন।
নাম না প্রকাশের শর্তে একাধিক সূত্র জানিয়েছে মর্জিনা আক্তার স্বামী বিদ্যমান থাকা স্বত্বেও নিজেকে একা দাবী করে নানান আর্থিক প্রতারণা ছাড়াও অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে তার দোসর কাজী সাহেদ দুবাইসহ বিদেশে পাঁচারের একটি সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে কুমিল্লা সদরের কোথাও অবস্থান করে তার অপরাধ কর্ম অব্যাহত রেখেছে।
ভূক্তভোগীসহ সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহলের মতে প্রতারক মর্জিনা আক্তারকে আইনের আওতায় এনে সকল গ্রাহকদের অর্থ ফেরতসহ দৃষ্টান্ত মূলক শাস্তি সময়ের দাবী।
বি:দ্র: ইতোমধ্যে মর্জিনা আক্তারের নানান অপরাধ কর্মের ফিরিস্তি আমাদের হাতে এসেছে। তার বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক আমাদের বাংলার আগামীর যে কোন সংখ্যায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited