চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:০০ পিএম, ২০২৪-০৫-২৬

এক হাজার অর্থনৈতিক শহরের তালিকায় বাংলাদেশের ১০ শহর

 নিউজ ডেস্ক: জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের এক হাজার শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৩০৯তম, আর চট্টগ্রামের অবস্থান ৭০৫তম। এতে ভারত, পাকিস্তান ও চীনের অনেক শহরের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রথম স্থানে রয়েছে।

গত মঙ্গলবার অক্সফোর্ড ইকোনমিকস ১৬৩টি দেশের এক হাজার শহরের তালিকা প্রকাশ করেছে। এতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। সেগুলো হলো—অর্থনীতি, শাসনপদ্ধতি, জীবনযাত্রার মান, পরিবেশ ও মানবসম্পদ।

বাংলাদেশের আটটি শহর এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় সার্বিকভাবে ঢাকার অবস্থান ৫৪০তম, চট্টগ্রামের অবস্থান ৮২৩তম, সিলেটের অবস্থান ৮৩৪তম, ময়মনসিংহের অবস্থান ৮৬৮তম, খুলনার অবস্থান ৮৭২তম, রাজশাহীর অবস্থান ৮৭৫তম, কুমিল্লার অবস্থান ৯৩৯তম এবং বগুড়ার অবস্থান ৯৫৩তম।

আবার প্রতিটি ক্যাটাগরিতে বেশ কিছু সূচক রয়েছে। যেমন—অর্থনৈতিক ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে একটি শহরের জিডিপির আকার, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু জিডিপি, কর্মসংস্থান প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক বৈচিত্র্য।

এতে দেখা যায়, অক্সফোর্ড ইকোনমিকস অর্থনৈতিক তালিকায় ঢাকা শহরকে রেখেছে ৩০৯তম স্থানে, চট্টগ্রাম ৭০৫তম, সিলেট ৮০৩তম, ময়মনসিংহ ৭০৬তম, খুলনা ৯৪৬তম, রাজশাহী ৯৩৫তম, কুমিল্লা ৮৬২তম এবং বগুড়া ৯৫০তম অবস্থানে রয়েছে। সার্বিকভাবে প্রথম ১০টি শহরের তালিকায় বিশ্বের অন্যতম বড় শহরগুলোই স্থান পেয়েছে।

তালিকায় আছে নিউ ইয়র্ক, লন্ডন, স্যান হোসে, টোকিও, প্যারিস, সিডাটল, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, মেলবোর্ন ও জুরিখ। প্রথম ৫০টি শহরের মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। এশিয়ার মধ্যে টোকিও ছাড়াও সিউল (৪১) ও সিঙ্গাপুর (৪২) আছে প্রথম ৫০টি শহরের তালিকায়। প্রথম ৩০০-এর মধ্যে ভারতের কোনো শহর স্থান পায়নি। দেশটির রাজধানী দিল্লির অবস্থান ৩৫০তম।

পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থান ৫৭৮তম। তালিকায় একদম শেষ দিকে আছে ভারতের উত্তরপ্রদেশের শহর সুলতানপুরের নাম। সূত্র : ব্লুমবার্গ, হিন্দুস্তান টাইমস, অক্সফোর্ড ইকোনমিকস

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর