শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩২ পিএম, ২০২৪-০৬-০১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহ ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য বেলাল শেখকে (৪৫) আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১মে) দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০মে) দিনগত মধ্যরাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য। জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২:৫০টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুইটি প্লাস্টিকের বস্তা হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসাথে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ডিবির ওসি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited