শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৬ পিএম, ২০২৪-০৬-০১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সদর উপজেলার ৪ নং তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ এর নামে আনিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১মে)দুপুরে তুলশীরচর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তুলশীরচর ইউনিয়ন পরিষদবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তালেব আলী মৃধা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ’র নামে মিথ্যা ভিত্তিহীন দশ দফা অভিযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কিছু উগ্রপন্থী নেতা। তাদের দাবি অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী, গৃহ নির্মাণ কর্মসূচী, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি-ভিজিএফ কর্মসূচী, বিভিন্ন প্রকার ভাতাসহ টিআর-কাবিখা ও কাবিটায় বিভিন্ন প্রকার দূর্নীতি করেছে বর্তমান চেয়ারম্যান। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান এর উপর আনা উপরুক্ত সব অভিযোগ ভিত্তিহীন। মূলত চেয়ারম্যানের সুনাম বিনিষ্ট করার উদ্দেশ্যে ইউনিয়নের সকল দপ্তরের কাছে এসব অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগকারীদের মূল উদ্দেশ্য হলো এসব অভিযোগের প্রেক্ষিতে যাতে বিভিন্ন সরকারী দপ্তর অত্র ইউনিয়নে উন্নয়ণমূলক কর্মকান্ডের বরাদ্দ কমিয়ে দেয়। তিনি বলেন, বর্তমান সময়ে যেকটি প্রকল্প এই ইউনিয়নে চলমান আছে তা সম্পূর্ন স¦চ্ছতার সাথে কাজ করা হচ্ছে এবং কাজের সার্বিক মানোন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে শহীদুল্লাহ বলেন, পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে থাকাকালীন অভিযোগকারীদের নামে বিভিন্ন প্রকল্পের বরাদ্ধ হত। কিন্তু সেসব প্রকল্পের কোন দৃশ্যমান চিহ্ন পর্যন্ত নেই। বর্তমানে তারা ক্ষমতাচুত্য হওয়ায় এবং কোন প্রকার বরাদ্দ না পাওয়ায় আমার প্রতি ইশ^র্নিত হয়ে অভিযোগ গুলো করেছে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট, যার কোন প্রকার ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে তুলশীরচর ইউপি’র চেয়ারম্যান শহীদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী, ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited