চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে না পেরে কাঁদলেন তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান

বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে না পেরে কাঁদলেন তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:০৭ পিএম, ২০২৪-০৭-০৭

বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে না পেরে কাঁদলেন তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করলেও দেওয়ানগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। আর এ সকল পানিবন্দী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে কাঁদলেন তৃতীয় লিঙ্গ থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার। শনিবার (৬ জুলাই) দিনগত রাতে মু্ন্নি আক্তার তার ফেইসবুক আইডি থেকে এই ধরনের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে মু্ন্নি আক্তারকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেওয়ানগঞ্জ উপজেলাবাসী। আপনারাতো মনে করতেছেন আপনাদের সামনে আমি কেনো যাচ্ছি না। আপনাদের সামনে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই। সবার ঘরে ঘরে বন্যার পানি অথচ আমি কিছুই করতে পারতেছি না। আমি কিভাবে যাবো আপনাদের সামনে, আপনাদের সামনে যাওয়ার মতো মুখ আমার নাই। আমি কারো কাছ থেকে কোন সাড়া পাচ্ছি না। আমি উপজেলা পরিষদ থেকে কিছুই পাইনি আমি আপনাদের কিভাবে দিমু! কেঁদে কেঁদে তিনি আরো বলেন, 'বিভিন্ন জায়গা থেকে গরীব অসহায় মানুষ তার কাছে সহযোগিতা চাচ্ছেন, অথচ তিনি তাদের জন্য কিছুই করতে পারছেন না। অনেকে না খেয়ে রয়েছে, অনেকে কান্নাকাটি করছে ত্রাণের জন্য। কিন্তু তাদের জন্য তিনি কিছুই করতে পারছেন না'। গত ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীকে হারিয়ে জয়ী হন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট। উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনার পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী, পাথর্শী, সাপধরী, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া, পলবান্দা; দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, চিকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ, চর আমখাওয়া, ডাংধরা, পাররামরামপুর, হাতিভাঙ্গা, পৌরসভার, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, মাহমুদপুর,মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়ন, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার নিম্ন অঞ্চলের ইউনিয়নসহ ৩৪ ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে‌। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর