শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২৪-০৭-১৩
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম এলাকায় আল-মাওয়াসিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। শনিবার (১৩ জুলাই) সেখানের মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। গাজ সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, এই স্থানটিকে ইসরায়েল ‘সেফ জোন’ হিসেবে আখ্যায়িত করে ছিল।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, আহতদের উদ্ধারের চেষ্টা করছে ফিলিস্তিনিরা। ভুক্তভোগীদের মধ্যে শিশু ও প্যারামেডিকসরাও রয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই এলাকায় অন্তত ৫টি বোম্ব ও ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
হামলার যে সব ছবি পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সেখানে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আহতদের নাসের ও কুয়েতি হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
এদিকে গাজায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। অবরুদ্ধ এই উপত্যকার মিডিয়া অফিস বলছে, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন।
প্রায় ১০ মাস ধরে চলা এই সংঘাতে গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। গাজার প্রায় সর্বত্রই ইসরায়েল হামলা চালিয়ে মসজিদ, ভবন, স্কুল, হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। গাজায় হামলা অব্যাহত থাকায় প্রতিনিয়ত লোকজনকে এক এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited