শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৩ পিএম, ২০২৪-০৭-১৮
ফারুক হোসেন : কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে এ ফান্ডে সবাইকে অর্থসহায়তার জন্য আহ্বান জানিয়েছেন।
আল মামুন রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফেসবুক পোষ্টে তিনি লিখেছেন, ‘আমি শুরুতে আবু সাঈদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ফান্ড ঘোষণা করলাম। চাইলেও আমরাও আন্দোলনে সহযোগী হতে পারছিনা। কিন্তু আমরা চাইলে প্রিয় ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি। তাই আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পোস্টে টাকা পাঠানোর জন্য দুইটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো- ০১৯১৬২২৪৫৫১ (বিকাশ) ও ০১৯১৬২২৪৫৫১ (নগদ)।'
তিনি লিখেন, কোটা সংস্কার আন্দোলনে যত জন নিহত হয়েছেন তার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা হলো আবু সাঈদের পরিবারের। দিনমজুর বাবার একমাত্র অবলম্বন ছিলেন আবু সাঈদ। তার টিউশনির টাকা দিয়ে পুরো পরিবার চলতো।তার মায়ের আর্তনাদ ছিল ‘সাঈদের এক মাসের টিউশনের টাকা দিয়ে আমরা ভাত কিনে খেতাম। সেটাও তারা কেড়ে নিলো।’
তিনি আরও লিখেন, আসুন যে ভাই নিজের ও পরিবারের কথা চিন্তা না করে রাস্তায় নেমেছিল আমরাও সাধ্যমতো আর্থিকভাবে তার পরিবারের পাশে দাঁড়াই। পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দেওয়ারও ঘোষণা দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited