চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতিই কাল হলো শেখ হাসিনার:রয়টার্স

বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতিই কাল হলো শেখ হাসিনার:রয়টার্স

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৩ পিএম, ২০২৪-০৮-০৭

বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতিই কাল হলো শেখ হাসিনার:রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:  বাংলাদেশে কোটা সংস্কারআন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ কেন্দ্র করে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যান তিনি।

শেখ হাসিনা এভাবে হুট করেই পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কারফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাবেন না। সেনাপ্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, দেশজুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্সকে।

ওই ভারতীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রতি সেনাবাহিনীর আর সমর্থন ছিল না- বিষয়টি তখন একেবারেই পরিষ্কার হয়ে যায়। তবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এসব বিষয় থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, শেখ হাসিনা তার ১৫ বছরের শাসনকালে ভিন্নমত সহ্য করেননি। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন শাসনকালের বিশৃঙ্খলা হুট করেই যেন শেষ হয়ে গেছে।

গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৯১ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। জুলাইয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়টিকে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিয়ে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। ওই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাননি।

এসব বিষয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি কারণ তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর