শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৯ পিএম, ২০২৪-০৯-১২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি'র সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১সেপ্টেম্বর) রাতে ধর্মকুড়া বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব। তিনি সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গত ৯ সে্প্টেম্বর সন্ধ্যায় উপজেলা বিএনপি'র সুনাম নষ্ট করার জন্য যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তারা সংবাদ সম্মেলনে ব্যানারে উল্লেখ করেন, উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব ও তথাকথিত পৌর বিএনপি'র সভাপতি রেজাউল করিম ঢালীর পরামর্শে পার্থশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াসকে মামলার আসামাী করা হয়েছে। আসলেই বিষয়টি হলো পার্থশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াস তারা বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের কেউ না। আমরা যারা বিএনপি করি বা কে কে বিএনপি করে তাদেরকে আমরা ভালোভাবে চিনি। যারা ১৫ বছর বিএনপি সঙ্গে রাজনৈতিক করেনি,তারা সর্বসময় আ'লীগকে সহযোগিতা করে আসছিল এখনো তারা আ'লীগকে সহযাগিতা করার পায়তারা করছে। পায়তারার ফল ভালো হবে না বলে সংবাদ সম্মেলনে জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাষ্টার, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, মেজবাহ উদ্দীন সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আজম-উদ-দৌলা পাহলোয়ান, সরকার আলী মেম্বার, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সুমন, কোষধ্যক্ষ প্রিন্স আলম, সহ কোষাধ্যক্ষ আজগর আলী, শ্রম বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নুরে আলম মোস্তারীন বাঁধনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited