চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট

পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৭ পিএম, ২০২৪-১০-০৬

পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : কমলগঞ্জে পারিবারিক কলহের জের হিসাবে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে শশুর আতাউর রহমান গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে- ১নং রহিমপুর ইউনিয়ন এর চৈত্রঘাট কালীমন্দির সংলগ্ন বাসায় গত ২৯ সেপ্টেম্বর রাত অনুমান ৯ ঘটিকায়। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম (৬০)-বাদী হয়ে আতাউর  রহমান (৬০), সুমি বেগম (৩৫), নাহিদ মিয়া (৩০), ছাদিক মিয়া (২২), সাহেদ মিয়া (২৫) সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন-কে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- আবুল কালাম এর শশুর বাড়ীর লোকজনসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে গত ২৯ সেপ্টেম্বর রাতে পেট্রোলের দোকানের সামনে গিয়ে  হামলা করে। এ সময় নগদ টাকা ও দোকানের  মালামাল ভাংচুর করা হয়। এ সময় সে প্রাণ বাঁচাতে তার বাসায় আসিয়া বাসার ক্যাসিগেইট-এর ভেতরে প্রবেশ করেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা সেখানেও আরেক দফা হামলা-ভাংচুর, স্বর্ণালংকার, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আহত হন- আবুল কালাম, নাজমিন বেগম, আফিয়া বেগম, ফাতেমা বেগম ও ইছমত উল্লাহ। এ সময় তাদের হাল্লা চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাদেরকে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা বেগম ও তার স্বামী ইছমত উল্লাহসহ ভুক্তভোগী পরিবার জানান- আতাউর  রহমান-এর কন্যা সুমি বেগম-এর সাথে আবুল কালাম-এর প্রায় ১৫ বছর পূর্বে বিবাহ হয়। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে। স্ত্রী সুমি বেগম এর নামে দোকানসহ বাসার জায়গা লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চাপ প্রয়োগ করে আসছেন। এতে রাজী না হওয়ায় তাদের পারিবারিক বিরোধ বাড়তে থাকে। বাড়ীতে হামলার ঘটনায় নিরাপত্তহীনতায় রয়েছেন দাবী করে ভুক্তভোগী আরো বলেন- এ ঘটনার সঠিক বিচার দাবী করছি। দোকান কোঠাসহ বাসার ভিতরে ও বাহিরে ভাংচুরের দৃশ্য সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ রয়েছে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর