শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৪-১০-১১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ,পিএসসি কুড়িগ্রামে সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পুজামন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির সঙ্গে মত বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান,সোনাহাট কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ১০ অক্টোবর কুড়িগ্রাম জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পুজামন্ডপ পরিদর্শন করেন। এর মধ্যে ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী পালপাড়া পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট পূজা মন্ডপের সভাপতি শ্রী ধনেশ চন্দ্র,সদস্য শ্রী নরেশ চন্দ্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গেও সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন পূজা চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবি কর্তৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং পুজামন্ডপসমুহ সার্বক্ষনিক বিজিবি টহল দলের নজরদারীতে থাকবে। তিনি সারম্ভরপুর্ন পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগীতা কামনা করেন। পরিশেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited