শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৪-১০-২৭
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চূয়ালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আঃ হালিম। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সংগঠন সুসংগঠিত করতে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন- শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষে সকলকে সজাগ থাকার আহবান জানান। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র,সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited