চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল আর নেই

মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল আর নেই

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৪০ পিএম, ২০২৪-১০-৩০

মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল আর নেই

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার(২৮অক্টোবর) রাত ৯ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগ,ফুসফুসে পানি,নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৫২ বছর বয়সী আহসান উল্লাহ বুলবুল। গত ২৮ অক্টোবর তাঁকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আহসান উল্লাহ বুলবুল মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক,উপজেলা যুবদলের তিনবার যুগ্ম আহবায়ক, কড়ইচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বড় ভাংবাড়ী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আহসান উল্লাহ বুলবুলের মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না,সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিব,সদস্য সচিব সোহেল রানা খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেসমবেদনা প্রকাশ করেছেন।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর