শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৭ পিএম, ২০২৪-১১-১০
বেঞ্জামিন রফিক : লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সদ্য প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন স্মরণে ৮ নভেম্বর শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ দীর্ঘ ৪৩ বছর যাবত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করতে নানা প্রশংসনীয় কার্যক্রম করে আসছে। এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেন তৃণমূল সাংবাদিকদের নিকট খুবই পরিচিত জনপ্রিয় মানুষ। তিনি সর্বদা ইতিবাচক ও উন্নয়নমূলক সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করে গেছেন। জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ সাইন এর সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুহম্মদ আলতাফ হোসেন এর ছেলে ডাক্তার মো: মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা, ঢাকা জেলার সভাপতি মহসিন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমেদ আলী, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মিলন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি কামাল হোসেন ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited