শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৭ এএম, ২০২৪-১১-১৪
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মীরসরাই উপজেলার উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল ১৩ই নভেম্বর (বুধবার) বিকালে উপজেলা সদরে বিশাল গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নুরুল আমিন গণসমাবেশে আগত সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সালাম জানান। তিনি এই সমাবেশ এখানে করতে পারা ও একে অপরের সাথে দেখা করতে পারার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন, তাঁদের ভূল ত্রুটি ক্ষমা করে তারা যেন জান্নাতবাসী হয় সেজন্য দোয়া কামনা করেন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। গণসমাবেশে উপস্থিত হওয়া সকলের দোয়া ও ভালোবাসায় আজকে মীরসরাইয়ে স্মরণকালের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাবেশে উপস্থিত হওয়া বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও গণমিছিলের কারণে সেটা সম্ভব হচ্ছে না বলেও জানান। তিনি আরো বলেন, তারা বলেছিলো আমরা আন্দোলন করতে পারিনা; তাই আমরা আন্দোলন কত প্রকার ও কি কি তা করে দেখিয়ে দিয়েছি এবং আমরা ২০১৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলাম এবং তা শেষ হয়েছে ৫ই আগষ্ট সরকারের পতন মধ্য দিয়ে। এছাড়াও গণসমাবেশে মীরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঢল নেমেছিলো। সমাবেশের পরে এক বিশাল গণমিছিল মীরসরাই হতে ঢাকা-চট্টগ্রামে মহাসড়ক পদক্ষিন করে বড়তাকিয়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় গণমিছিলের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এর আগে গত ৭ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে অপর একটি পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মীরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা করে। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন। আলোচনা সভা শেষে মীরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited