শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৫ পিএম, ২০২৪-১১-১৬
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের বারইয়ারহাটে র্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে র্যাব-৭, চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জিএসএস প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ০২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার জামতলী ইসলাম কলোনীর আঃ হান্নানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৭) ও অপরজন একই এলাকার জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আঃ ছামাদের ছেলে আঃ হান্নান (৩৯)।
পরে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁদের দেখানো ও শনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা হতে (৫৮) আটান্ন কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। র্যাবের দাবী, গ্রেফতারকৃত আসামিরা সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট বেশিদামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited