চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

বারইয়ারহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৩৫ পিএম, ২০২৪-১১-১৬

বারইয়ারহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি :   চট্টগ্রামের বারইয়ারহাটে র‍্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জিএসএস প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের গ্রীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহনের একটি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ০২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার জামতলী ইসলাম কলোনীর আঃ হান্নানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৭) ও অপরজন একই এলাকার জামতলী বাঙ্গালীপাড়ার মৃত আঃ ছামাদের ছেলে আঃ হান্নান (৩৯)।

পরে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাঁদের দেখানো ও শনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতরে বিশেষ কৌশলে রাখা পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তা হতে (৫৮) আটান্ন কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। র‍্যাবের দাবী, গ্রেফতারকৃত আসামিরা সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট বেশিদামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর