শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৬ পিএম, ২০২৪-১২-০৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ রাজনৈতিক প্রতিহিংসার শিকার মসজিদটি আজ অন্তঃসারশূন্য হয়ে কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে! জামালপুরের ইসলামপুর উপজেলা আগ্রাখালি এলাকায় মানুষ বিএনপিকে ভোট দেন বলে মসজিদ নির্মাণে বরাদ্দ দেননি ধর্মমন্ত্রী। ফলে বিগত ২ বছর যাবত মসজিদটির নির্মাণ কাজ স্থগিত হয়ে পড়ে আছে। জানা যায়, চরপুটিমারি ইউনিয়নে আগ্রাখালি নতুনপাড়া গ্রামের একটি পাড়া। এ পাড়ায় প্রায় ৩শ পরিবারে বসবাস। এটি একটি মুসলিম দরিদ্র অধ্যুষিত জনপদ। শতভাগ মুসলমানের বসবাসের নতুনপাড়ার বেশির মানুষের পেশা কৃষি ও দিনমজুরি। এ পাড়ার মানুষের পুরাতন জরাজীর্ণ টিনের মসজিদটিতে মুসুল্লিদের নামায আদায় করতে কষ্ট হচ্ছিল। ঝড়বৃষ্টির দিনে মসজিদে বেড়া কাঁপা-কাঁপি করত,চাল দিয়ে পানি পড়ত। এমতবস্থায় নতুনপাড়ার দরিদ্র মানুষগুলো তাদের মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু নির্মাণের এক পর্যায় এসে তাদের সার্মথ্য শেষ হয়ে যায়। এক পর্যায়ে তারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ধর্মমন্ত্রীর কাছ সাহায্য চান। কিন্তু, তারা বিএনপিকে ভোট দেন বলে তাদের বরাদ্দ দেননি মন্ত্রী ফরিদুল হক খান দুলাল। অগত্যা ২ বছর যাবত তাদের মসজিদের নির্মাণ কাজ থমকে পড়েছে। উঠেনি দেওয়াল,হয়নি ছাদ। ফলে খোলা আকাশের নীচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মসজিদের নির্মাণাধীন কাঠামো। এমতাবস্থায়,মুসুল্লিরা মসজিদের অদূরে ছাপড়া করে অতিকষ্টে নামায পড়ছেন। এব্যাপারে আগ্রাখালি নতুনপাড়া বাইনুর জামে মসজিদের সভাপতি আমির আলী বলেন,শুধুমাত্র আমরা বিএনপিতে ভোট দিই বলে আমাদের মসজিদের জন্য কোনো সরকারি বরাদ্দ পাইনি। এখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। আমরা ব্যক্তি ও প্রসাশনের দ্বারেদ্বারে যাচ্ছি এখনো কি আমাদের মসজিটির নির্মাণ সম্পন্ন হবে না?
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited