চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে জনস্বাস্থ্য প্রকৌশলের নলকূপ স্থাপন আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে

ইসলামপুরে জনস্বাস্থ্য প্রকৌশলের নলকূপ স্থাপন আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:০৭ পিএম, ২০২৪-১২-১৮

ইসলামপুরে জনস্বাস্থ্য প্রকৌশলের নলকূপ স্থাপন আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে উপজেলার স্বর্বস্তরের জনগণের ঘরে ঘরে বিশুদ্ধ ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার। কিন্তু,তা না করে মন্ত্রীকে খুশী রাখতে শুধু আ'লীগের নেতাকর্মীদের বাড়িতে রাষ্ট্রের সে সুবিধা পৌঁছে দিয়েছেন,ফ্যাসিস্ট সরকারের পলাতক,দুর্নীতিবাজ মন্ত্রী ফরিদুল হক খান দুলালের তলপিবাহক,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান। জানাযায়, ২০২২/২৩ অর্থবছরে "সমগ্রদেশ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাবমার্সেবল পাম্প ওভারেহেড গভীর নলকূপ স্থাপন " নামে একটি পাইলট হাতে নিয়েছিল বিগত সরকার। এ পাইলট প্রকল্পে দেশের যেকটি জেলা অন্তর্ভুক্ত ছিল জামালপুর তাদের অন্যতম। এ প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ৪৭টি গভীর নলকূপ বরাদ্দ পায়। যার প্রতিটির বরাদ্দ ব্যয় ১০ লাখ টাকা। নিয়মানুযায়ী ১টি গভীর নলকূপ থেকে আশপাশের ১০টি বাড়িতে এর সংযোগ পৌঁছে দেওয়ার কথা ছিল । কিন্তু, উপজেলার ১২টি ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়ন সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে ব্যতিক্রম চিত্র। প্রকল্পটির গভীর নলকূপগুলো শুধু আ'লীগ ও তাদের নেতাকর্মীদের বাড়িতে স্থাপন করা হয়েছে। যাদের বাড়িতে আগে থেকেই সাবমার্সেবল পাম্পসহ সুপেয় পানির আধুনিক ব্যবস্থা রয়েছে। তাদের মধ্যে আছেন,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক.এড আব্দুস সালাম, সহ-সভাপতি জিয়াউল সরকার,আওয়ামী নেতা ও পাথর্শ্বী ইউপি চেয়ারম্যান, ইফতেখার হোসেন বাবুল, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম, চরপুটিমারি ইউপি সামছুজ্জামান সুরুজ মাস্টার, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা, কাঠমার আওয়ামী নেতা, কেরামত মাস্টার, ব্রহ্মোত্তরের আওয়ামী নেতা,দুদু মিয়া, নোয়ারপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা সাইদুর রহমান,পশ্চিম বলিয়াদহের ফারুক মেম্বার, চরগোয়ালিনীর রাজ্জাক মেম্বার,জসিম উদ্দিন,পলবান্ধার শাহিনুর মাস্টার ও আক্রাম মাস্টার, চরপুটিমারিতে মন্ত্রীর মটর সাইকেল ড্রাইভার,নুরুল আমিন,গাইবান্ধার ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,আনোয়ার হোসেন, গোয়ালেরচর ইউনিয়ন তোফাজ্জল হোসেন,আনোয়ার হোসেনের নাম উল্লেখযোগ্য। এইসব নেতাকর্মীদের বাড়িতে নলকূপ স্থাপন করে একদিকে যেমন অসম বন্টনের মাধ্যমে দলীয়করণ হয়েছে অপরদিকে সরকারি বিশাল অর্থের অপচয় হয়েছে। নেতারা ১০ বাড়ির সংযোগ একবাড়ির ১০ বাড়িতে না দিয়ে নিজেরা একাই ভোগ করছেন। সংযোগ দিয়েছেন ঘরের সামনে, পিছনে, ক্ষেতে, পালানে, এখানে সেখানে,প্রয়োজনে অপ্রয়োজনে। পক্ষান্তরে চরাঞ্চলের যেসব মানুষ আর্থিক সামর্থ্যহীনতায় গভীর নলকূপ স্থাপন করতে না পারায় আযরন ও আর্সেনিকযুক্ত দূষিত পানি পান করছেন তাদেরকে রাষ্ট্রীয় এ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া এ গভীর নলকূপ স্থাপন ও নির্মাণ কাজ অত্যান্ত অবহেলা ও দায়সারাভাবে করা হয়েছে। ৪ ফুট সাড়ে ৪ ফুটের প্লাটফর্ম কোথাও কোথাও করা হয়েছে ২ ফুট দেড় ফুট করে। বোরিং কাজে গাফিলতির কারনে এর থেকে উদগত পানি পান করা যায় না,গোসল করলে মাথার চুল নষ্ট হয়ে যায়, কাপড়চোপড় ধুইলে আরও ময়লা হয়ে যায়। পানিতে ময়লা ও দুর্গন্ধ বলে জানিয়েছেন, গোয়ালেরচরের পারভেজ,পলবান্ধার শাহিনুর মাস্টার ও আক্রাম মাস্টার,আনোয়ার হোসেনসহ আরও অনেকের পরিবার ও তাদের প্রতিবেশীরা। এব্যাপারে মন্ত্রীর আত্মীয়,সিরাজাবাদের আমির হোসেন বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমার বাড়িতে যে গভীর নলকূপ স্থাপন হয়েছে। সে নলকূপ থেকে ১০টি সংযোগ করে দেওয়া হয়েছে। যার ৪টি আমার ৪ ছেলে ব্যবহার করবে, ৪টি ছেলের বউরা ও ২টা আমরা বুড়া-বুড়ি ব্যবহার করব! অপরদিকে বেনুয়ারচরের নুরুল আমিনের প্রতিবেশীরা বলেন, নুরুল আমিন আ'লীগ করে বলে তার বাড়িতে আগে থেকেই সাবমার্স পাম্প ও সুপেয় পানির আধুনিক ব্যবস্থা থাকা সত্বেও তার বাড়িতই ১০টি সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু, আমরা চেয়েও দুই একটি সংযোগ পাইনি! অভিযোগ আছে যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এ আসনের এমপি পরবর্তীতে ধর্মমন্ত্রী, দুর্নীতির দায়ে পলাতক, ফরিদুল হক খান দুলাল যেসকল দুর্নীতিবাজ অফিসারের সহায়তায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ করেছেন, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকৌশলী কামরুজ্জামান তাদের একজন। তিনি একদিকে যেমন সরকারি অর্থায়ণে দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছেন অপর মন্ত্রীর মদদে ও নাম ভাঙ্গিয়ে একই উপজেলায় দীর্ঘদিন চাকুরী করে দুর্নীতি অনিয়মের মাধ্যমে অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। তবে,ইসলামপুর জনস্বাস্থ্য প্রকৌশলের উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ কামরুজ্জামান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন,গভীর নলকূপ বরাদ্দের তালিকা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ'লীগের নেতাকর্মীরা। আমার কিছু করার ছিল না। উল্লেখ্য যে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বিগত তত্বাবধায়ক সরকারের আমলে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর