চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১০ পিএম, ২০২৫-০১-১৭

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও ভাবীর হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭জানুয়ারি) দুপরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন তালুকদার কালুর ছেলে আতাউর রহমান তালুকদার বিপুল (৪৫)। গুরুতর আহত তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগমকে (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আতাউর রহমান তালুকদার বিপুল ও তার চাচাতো ভাই মৃত তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান তালুকদার আপেলের মধ্যে বাড়ি ও পুকুরের মাত্র সাড়ে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে কালুর ছেলে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আপেল বহিরাগত লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যান। এছাড়া হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে এবং তার মা আছমা বেগমকে জখম ও একটি হাত ভেঙে ফেলে। প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক-চিৎকারে আমি ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত-পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে এবং মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। এসময় হামলাকারীরা অস্ত্র উচিয়ে ভয় দেখাতে দেখাতে ঘটনাস্থল ত্যাগ করায় কেউ কাছে ভিড়তে পারেনি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী আপেল পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক কাউকে আটক করা যায়নি। তবে আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি এবং মূল ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর