শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০০ পিএম, ২০২৫-০২-০৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে ছিনতাই হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের টাকা সহ ছিনতাইকারী বাস ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানাগেছে,গত ২৯ জানুয়ারী সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা হতে নিজ এলাকা দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ (৫৫) জমানো ডি পি এসের ৮ লক্ষ টাকা নিয়ে বাসে উঠেন। বাসটি ইসলামপুর পৌছলে সকল যাত্রী নেমে গেলে ওই সেনা সদস্য একাই রয়ে যান। এ সুযোগে বাসের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার মিলে তার ব্যাগ চেক করে ৮ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,থানার নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাসটিকে শনাক্ত করে অভিযান চালিয়ে বাসের ড্রাইভার শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুল (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ছিনতাইয়ের ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। সনাক্তকৃত বাসটি এবং বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited