শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২৫-০২-১১
রোকনুজ্জামান সবুজ জামালপুর : জামালপুরের ইসলামপুরে অপারেশন 'ডেভিল হান্ট' এর তৃতীয় দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গতরাত (১০ফেব্রুয়ারি) থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান শামীম (৩৫), লক্ষীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে,আওয়ামীলীগ কর্মী ও ইউপি মেম্বার হুমায়ুন রশিদ দুলাল (৩৫), উত্তর সিরাজাবাদের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে ও ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানজিল হোসেন (২২)। এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited