শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০০ পিএম, ২০২৫-০২-১২
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগন্ঞ্জ ইউপির চেয়ারম্যান মির্জা আশ্রাফুজ্জামান রাসেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি প্রকল্প লুটপাটের যে সকল অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
একাধিক সূত্র জানিয়েছে,এই ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিক বিরোধিতার জেরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গণমাধ্যমকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জানিয়েছেন তিনি।
কয়েকটি সংবাদমাধ্যমে জনপ্রিয় এই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে তিনি নাকি সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করে শুন্য থেকে কোটিপতি হয়েছেন।
তবে অনুসন্ধানে এসব অভিযোগের সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন সরকারি দপ্তরে মিথ্যা অভিযোগও। গণমাধ্যমের সামনে আসা ও আনীত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন চেয়ারম্যান চেয়ারম্যান রাসেল।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক মহলের উস্কানিতে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা ও অন্যায়, অনিয়ম, দুর্নীতি, মাদক, জুয়া, ভূমি দখল, বৃক্ষ নিধনসহ যেকোনো অপরাধের প্রতি ঘৃণা রেখেই আমার পথচলা। এ ছাড়া আমি একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান। সরকার আমাকে গেজেট দিয়েছে। তাই আইন অনুসারে নিয়ম মেনে নৈতিক ও পেশাগত দায়িত্ব থেকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সহিতই সকল কাজ পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে এই ইউনিয়নের কোনো জনগণ এক টাকার ঘুষ দুর্ণীতির অভিযোগ করতে পারবেনা।
মিথ্যা সংবাদের প্রেক্ষিতে দু:খ প্রকাশ করে তিনি জানান, সম্প্রতি সমাজের কতিপয় ব্যক্তি আমার প্রতিপক্ষের ইশারায় সম্পূর্ণ মিথ্যা ঘটনার বিবৃতি স্থাপন করে আমার বিরুদ্ধে মারাত্মক রকমের অপপ্রচার চালাচ্ছে। এগুলো কি অপরাধ নয়? আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের বেঁধে দেওয়া মিথ্যা অভিযোগ বানিয়ে সংবাদ প্রকাশ করছে। তথ্য যাচাই-বাছাই কিংবা অনুসন্ধান না করেই সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই সংবাদ প্রচার করা হচ্ছে, যা একেবারেই অপ্রত্যাশিত।’
প্রকাশিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যে সকল অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে। এর সপক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারবে না অভিযোগকারী বা অভিযোগকারীরা। না বললেই নয়, মিথ্যা অভিযোগ এনে আমার কাছ থেকে প্রায়ই অনৈতিক সুবিধা চাওয়া হয়।’
উল্লেখ্য, মির্জা আশ্রাফুজ্জামান রাসেল তোরাবগন্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে সফলতা রয়েছে তাঁর। সাধারণ মানুষের নাগরিক সেবা দিয়ে তিনি ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited