শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৫-০৩-০৮
আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি:‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার সকালে এক আলোচনা সভার আযোজন করে। দিবসটি পালনে এএসএস, ওয়ার্ল্ড ভিশন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এফএইচ সহযোগিতা করে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসনের সভাপতিত্বে সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, আমতলী পৌর জামাতে ইসলামীর সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল আহম্মেদ তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার ও এনএসএস এর ফেরদৌসি আক্তার প্রমুখ।
এছাড়া এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী ইউনিয়ন পরিষদে কার্যালয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকারের সভাপতিত্বে, হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া বেগমের সভাপেিত্ব এবং আমতলী এনএসএস লোকজ প্রশিক্ষন কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপতিত্বে পৃথক তিনটি আলোচন সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার বলেন, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভায় উপস্থিত সবাই বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধ এবং মাদকে না বলার শপথ গ্রহন করেন।#
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited