চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজনগরে “হারিউন বিল” আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি-কে দখল বুঝে নেওয়ার অনুরোধ

রাজনগরে “হারিউন বিল” আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি-কে দখল বুঝে নেওয়ার অনুরোধ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১২ পিএম, ২০২৫-০৩-১৫

রাজনগরে “হারিউন বিল” আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি-কে দখল বুঝে নেওয়ার অনুরোধ

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : রাজনগরে ১৪৩২-১৪৩৪ মেয়াদে “হারিউন বিল” (বদ্ধ), লীজ প্রদানে জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদিত : জলমহাল নীতিমালার সকল শর্ত পূরণ করায় চুক্তিপত্র সম্পাদনক্রমে জলমহালের দখল বুঝে নেওয়ার জন্য আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মো: জসিম মিয়াকে অনুরোধ জানানো হয়েছে। গত ১১ মার্চ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা স্বাক্ষরিত (স্বারক নং- ০৫.৪৬.৫৮৮০.০০৪.০২.০০১.২৪-১৯৫, তারিখ : ১১/০৩/২০২৫ইং)। এবারের সর্বমোট ইজারামূল্য ও অন্যান্য করাদি নির্ধারণ করা হয়েছে ২,৬৪,৩৭৫/-টাকা। জানা গেছে- “হারিউন বিল” (বদ্ধ) বিল  লীজ নেয়ার জন্য গঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড,কাশিমপুর যুব মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ও আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড অংশ গ্রহণ করে। যাচাই-বাছাই শেষে আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সকল কাগজাত সঠিক ও ইজারা সংক্রান্ত সরকারের নীতিমালা ও বিধান সমুহ পূরণ করায় জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদিত হয়। জানা গেছে- বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা দলীয় প্রভাব খাটিয়ে প্রায় ১৫ থেকে ১৬ বছর যাবৎ জলমহালটি দখলে রাখা হয়েছিল। বঞ্চিত হয়েছেন স্থানীয় মৎস্যজীবিরা। জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী জলমহাল ইজারার ক্ষেত্রে ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে প্রকৃত অর্থেই যারা মৎস্যজীবী পেশায় নিয়োজিত তাদের মাঝে জলমহাল ইজারা দেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু এখানে প্রকৃত মৎস্যজীবিদের ইজারায় অংশ গ্রহন করতে দেয়া হতো না। এতে মৎস্যজীবিরা বঞ্চিত হওয়ার পাশা-পাশি সরকারের কাঙ্খিত রাজস্ব আদায় সম্ভব হয়নি। সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে- লীজ গ্রহীতা কোনো মৎস্যজীবী সংগঠন/সমিতি তাদের নামের জলমহাল কোনো অবস্থাতেই সাবলিজ অথবা অন্য কোনো ব্যক্তি/গোষ্ঠীকে হস্তান্তর করতে পারবে না। যদি তা করে থাকে তাহলে লিজ বাতিলসহ জমাকৃত লিজের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করবেন।  এ বিষয়ে জানতে চাইলে আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মো: জসিম মিয়াসহ একাধিক লোকজন বলেন- সমবায় আইনে কোন ব্যবসায়ী ও চাকুরীজীবি মৎস্যজীবি সমিতির সদস্য হইতে পারবে না। কাশিমপুর যুব মৎস্যজীবি সমবায় সমিতির জেলে কার্ড নেই এবং প্রকৃত মৎস্যজীবি নয়। ৪নং সদস্য নিপুল মৎস্য দাস, মৌলভীবাজার জেলা অটো রিক্সা, রেজি নং- চট্ট-২৩৫৯ এর ভোটার নং- ১২০, এবং ৫নং সদস্য পরিমল মৎস্য দাস, মৌলভীবাজার জেলা অটো রিক্সা, রেজি নং-চট্ট-২৩৫৯ এর ভোটার নং- ৮৬, বর্তমানে সিএনজির ড্রাইভার (আব্দুল্লাহপুর-০২ মৌলভীবাজার স্ট্যান্ড) যাহা সমবায় আইন ও বিধির পরিপন্থী। এছাড়া উক্ত সমিতির ৭নং সদস্য সুশেন মৎস্য দাস আব্দুল্লাহপুর বাজারে মুদি দোকানের মালিক । গঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর ৪নং সদস্য রিপন নমঃ শুদ্র অ-মৎস্যজীবি, ৬নং সদস্য সুমন সরকার চাকুরীজীবিসহ বিভিন্ন লোকজন দিয়ে নাম মাত্র লীজ দেয়া হতো। সমিতির সভাপতি হিসাবে রয়েছেন- সুধাংশু নম : শুদ্র, সহ-সভাপতি নিপেন্দ্র নম ঃ শুদ্র, সম্পাদক নিরোঞ্জন নমঃ শুদ্র, সদস্য- সুশীল সরকার, অলক সরকার ও কান্ত নম ঃ শুদ্র। এ বছর ও তাদের দলের বিভিন্ন কর্মকান্ডে ব্যবহার করার জন্য অর্থ সংগ্রহ করতে ফ্যাসিবাদ  আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা উক্ত বিল ইজারা নেয়ার জন্য জোর তদবির করে আসছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর