শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৫ পিএম, ২০২৫-০৩-২৬
স্টাফ রিপোর্টার; ফেনীর লালপোলে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি হলেন ওমর ফারুক প্রকাশ শিমুল (২৭)। সে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার লালপোল এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা আসামি ওমর ফারুক প্রকাশ শিমুল'কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে মাইক্রো বাসের পিছনে মালামাল রাখার স্থানে বিশেষ কৌশলে রাখা ১৬৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য বুধবার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited