শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২৫-০৫-৩১
শরীফ ভূইয়া: রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর দুই দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। কর্মসূচির মধ্যে ছিলো কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জব ফেয়ার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও বিশ হাজার মানুষের গণভোজ । গত ৩০ মে শুক্রবার প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ, কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল ৩১ মে শনিবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষের জন্য গণভোজ আয়োজন করা হয়। গণভোজ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি (ঢাকা বিভাগ) জাকির হোসেন নান্নু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রোমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সদস্য সচিব মাসুম বিল্লাহসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited