শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৫-০৭-০২
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও একক সংঘের সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা উত্তরাস্হ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) ইং তারিখে উত্তরার স্কাই ভিউ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলম। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন, উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং মোঃ কামরুজ্জামান সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কামরুল হাসান হিলটন,বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান মনির,একক সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইউসুব হোসেন তালুকদার,মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান মিয়া। অনুষ্ঠানে সিরাজগঞ্জের গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায় বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।” তিনি আরও বলেন, আমরা সিরাজগঞ্জবাসী যে যেখানেই আছি যে অবস্থায় থাকিনা কেনো আমাদের মনে রাখতে হবে আমরা সবাই সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জের উন্নয়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। সিরাজগঞ্জ হচ্ছে সম্ভাবনাময় জেলা এই জেলায় সামনে অনেক বেকার সমস্যার সমাধান হবে। সেজন্য সিরাজগঞ্জের ব্যবসায়ী,শিল্পপতিদের সিরাজগঞ্জ শিল্পপার্ক,ইকোনমিক জোনসহ বিভিন্ন জাগায় বিনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের পাশে আমাদের দাড়াতে হবে। গরীব দুঃখী অসহায় ছাত্র/ছাত্রীদের পড়াশোনার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। অনুষ্ঠান শেষে সাইদুর রহমান বাচ্চু'র জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited